editor
প্রকাশিত: 10:46 AM, July 22, 2023
ডিএসএস ডেস্ক :: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থনকারী প্রায় ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২০ জুলাই) এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ দপ্তর।
ইউক্রেনে অবৈধ আগ্রাসনের জন্য রাশিয়াকে আরও দায়ী করার পাশাপাশি দেশটির যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষমতাকে দমাতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞা রাশিয়াকে জটিল সামগ্রী পাওয়া, ভবিষ্যৎ শক্তি উৎপাদন, রপ্তানি সক্ষমতা এবং আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা ব্যবহার থেকে বিরত রাখবে। পাশাপাশি এর মাধ্যমে নিষেধাজ্ঞায় ফাঁকি দেওয়া এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোরতা নিশ্চিত করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে। পাশাপাশি রাশিয়া চড়া মূল্য নিশ্চিত এবং যুদ্ধে সমর্থনকারী ব্যক্তি ও সত্ত্বাদের জবাবদিহি নিশ্চিতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। যত সময় প্রয়োজন হোক না কেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে।
নতুন এই পদক্ষেপ নির্বাহী আদেশ ১৪০২৪ অনুযায়ী নেওয়া হয়েছে, যা রুশ ফেডারেশন সরকারের নির্দিষ্ট ক্ষতিকারক বিদেশি কার্যকলাপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অনুমোদন দেয়।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন