editor
প্রকাশিত: 4:35 PM, November 8, 2020
সিলেট নগরীর বালুচরে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী। দেশীয় অস্ত্র-শস্ত্রের আঘাতে লাহিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় বালুচরের নয়াবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুরে নয়াবাজারে বাজার করতে যান শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী। এসময় উৎ পেতে থাকা কিছু সন্ত্রাসী দা, ছুরি, রড, লাঠি ও ভোতা অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো শরীরে রক্তাক্ত জখম হয়। লাহিনের মাথায় গুরুতর ও গভীরতর আঘাত হলে তিনি মাঠিতে অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় লাহিনের সাথে থাকা খছরু এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। দা’ এর কুপে খছরুর হাতের আঙ্গুল কেটে যায়, পেটের বাম পাশে মারাত্মক ছুরির কুপ রয়েছে। রক্তাক্ত হামলায় লাহিন ও খছরু মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়। তখন আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসাধীন আছে।
ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লাহিনের শরীরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
এ ব্যাপারে লাহিনের ভাই শাহীন চৌধুরী জানিয়েছেন, লাহিনের উপর হামলাকারীরা সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুর অনুসারী। নিপুর নির্দেশেই লাহিনের উপর হামলা চালানো হয়। নিপুর নেতৃত্বে বালুচরে নানা ধরণের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। যার ফলে নিপুর পথের কাঁটা হয়ে দাঁড়ান লাহিন। এ ক্রোধেই তার উপর হামলা চালানো হয়। নিপুর অনুসারী হামলাকারীরা হলেন, ওবায়দুর, সবুজ, মামুন, সজিব, নাইম, কাওছার সহ ২০/২৫ জন।
হামলার ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যারা হামলার ঘটনায় জড়িত তাদের নামে এজাহার দেওয়া হচ্ছে বলে জানান শাহীন চৌধুরী।
এদিকে- স্বেচ্ছাসেবক দল লাহিন চৌধুরীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ন আহবায়ক মওদুদুল হক মওদুদ সহ নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন