editor
প্রকাশিত: 8:26 PM, July 22, 2023
সিলেট নগরে গীতা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গীতা পাঠ, আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং শিশু ও বয়স্কসহ প্রায় দুইশ জনকে গ্রীষ্মকালীন ফলাহার করানো হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ১১টায় নগরের ৮নং ওয়ার্ডের করেরপাড়াস্থ লোকনাথ মন্দিরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- এমসি কলেজের প্রভাষক নিকসন দাস।
করেরপাড়া গীতা সংঘের পরিচালক কনক কান্তি মজুমদারের সভাপতিত্বে ও কমরেশ দেব অপুর সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মার্কেন্টাইল ব্যাংকের এভিপি রতন মজুমদার, জীবন বীমা কর্পোরেশনের সিনিয়র অফিসার রাজীব দেব, অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা প্রেমতোষ দেব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরদের ফুল দিয়ে বরণ করে নেয় গীতা সংঘের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিকের উদ্যোগে মন্দিরে উপস্থিত প্রায় দুইশ শিশু-কিশোর ও বয়স্কসহ ভক্তবৃন্দের মাঝে গ্রীষ্মকালীন ফলাহার হিসেবে আম, কাঁঠাল, কলা, দুধ, মিষ্টি, চিড়া, মুড়ি, খই পরিবেশন করা হয়।
পরে বিশ^শান্তি ও মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়