editor
প্রকাশিত: 8:48 PM, July 22, 2023
সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মিলনায়তনে শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ধনপুরী (রহ:) এবং এলাকার মুর্দেগাণদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ তালুকদার সৌদি আরব গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ২২ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে উলামা-মাশায়েক, রাজনীতিবিদ ও সাংবাদিক সহ শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত থাকবেন।
জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মফিজ আলি মাষ্টারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সিসিকর ৩৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াজ মিয়া, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ গিয়াস উদ্দিন ভূইয়া, জাউয়া বাজার ইউ.পির সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন মুরাদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ তালুকদার। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলামে রাব্বানী, ফয়সাল আহমদ, জমিরউদ্দীন, জমশেদ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুন নূর, নরুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা ফয়জুল করীম মিনহাজ, মাওলানা নুরুল আমিন, হাফিজ মাওলানা জিয়াউল হক, নুরুল হুদা,সাহেদ আহমদ, সাংবাদিক আমির হোসেন সাগর, মস্তফা আহমদ সম্রাট প্রমূখ।
পরে সংবর্ধিত অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করা এবং শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ধনপুরী (রহ:) এবং এলাকার মুর্দেগাণদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন