editor
প্রকাশিত: 7:03 PM, November 8, 2020
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রবিবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে সংসদ ভবন জুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সোমবার সন্ধ্যা ৬টায় অধিবেশনে বঙ্গবন্ধু’র উপর স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অধিবেশনের শুরুতে হেমন্তের সকালে সকল সংসদ সদস্যকে অধিবেশনে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছে।
সোমবার থেকে বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। যা আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মূল্যবান ভাষণ দিবেন। এরপর বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনীর উপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। তিনি উচ্চ আদালতের নির্দেশ মতো অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টানানো হয়েছে বলে সংসদকে অবহিত করেন। এরপর গুরুত্বপূর্ণ এই অধিবেশন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যদের সভাপতিমণ্ডলী নির্বাচন করেন স্পিকার। নির্বাচিতরা হলেন- আবুল কালাম আজাদ, মো. শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ ও উম্মে কুলসুম স্মৃতি।
অধিবেশনে ৬জন সাবেক সংসদ সদস্যে ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তারা হলেন- সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা বাটুল ও শামছুল হক তালুকদার ছানু। এছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, হেফাজতে ইসলামের আমির অল্লামা শাহ আহমদ শফী, একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রশীদ হায়দার, বিশিষ্ট সাংবাদিক ও কবি আবুল হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাব উত্থাপন শেষে এক মিনিট নিরাবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন