editor
প্রকাশিত: 4:47 PM, November 8, 2020
নিজস্ব প্রতিবেদক
করোনা সার্টিফেট জাল করার দায়ে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার চেক ডিজঅনারের ৩ মামলায় ওয়ারেন্ট জারি করেছেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ম আদালত। রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক হারুনুর রশীদ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
এর আগে গত ৩ এপ্রিল তারিখে ১০ লক্ষ টাকা করে ২ টি চেকে ২০ লক্ষ টাকা ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় মোট ৩টি মামলা করেন সিলেটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা নামের এক ব্যক্তি। তার করা এ ৩ টি মামলাতেই সাহেদের বিদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।
শামসুল মৌলা সিলেট ভয়েসকে জানান, সাহেদ আমার কাছ থেকে পাথর নিয়েছিলো। পাথর নেওয়ার পর সে আমাকে চেকগুলো দিয়েছিলো। তাঁর নিজের স্বাক্ষর করা এ ৩ চেকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা। সে আরও একটি চেক দিয়েছিলো। ওই চেক অন্যজনের নামে। পরবর্তিতে আমি টাকার জন্য তাঁর সাথে যোগাযোগ করলে বরং সে আমাকে হুমকিধামকি দিত। ক্ষমতা দেখাতো। আমি গত ৩ এপ্রিল তারিখে তার বিরুদ্ধে নিজের স্বাক্ষর ও নামের একাউন্টের ৩ টি চেকের ৩ টি মামলা করেছি। এ ৩ টি মামলাতেই ওয়ারেন্ট হয়েছে। এখন অন্য আরও একটি চেক আছে যা অন্য ব্যক্তির নামের চেক দিয়েছে। এজন্য তার বিরুদ্ধে প্রতারণা মামলা করব।
উল্লেখ্য, করোনা সার্টিফিকেট জাল করে গ্রেপ্তার হওয়া সাহেদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫০টির বেশি মামলা রয়েছে। ১০ বছর আগের একটি মামলায় ঢাকার আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। একই সঙ্গে তাঁকে ৫৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। সেই মামলায় সাহেদ কখনোই গ্রেপ্তার হননি। আরেকটি মামলায় ২০০৯ সালে সাহেদ গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন। পরে জামিনে ছাড়া পান। বর্তমানে সাহেদকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে নানা অভিযোগে ভুক্তভুগী একাধিক ব্যক্তি মামলা করছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন