editor

প্রকাশিত: 11:01 AM, July 23, 2023

কানাইঘাটের সুরইঘাট বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত ॥ একজনকে ঢাকায় প্রেরণ

কানাইঘাটের সুরইঘাট বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত ॥ একজনকে ঢাকায় প্রেরণ

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারে।
আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ৩জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে গিয়াস উদ্দিন এক প্রবাসীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৩য় খন্ড গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র প্রবাসী গিয়াস উদ্দিন ও এনাম উদ্দিনের সাথে পাশর্^বর্তী বাড়ি আব্দুর রহিম, আতাউর রহমান গংদের মধ্যে বসত বাড়ির একখন্ড জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার রাত ৯টার দিকে সুরইঘাট বাজারে একটি চা এর স্টলে প্রবাসী গিয়াস উদ্দিন ও তার প্রতিপক্ষ পাখি মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক মিমাংসা করার জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ উদ্যোগ গ্রহণ করে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল শনিবার সালিশের দিন ধার্য্য করা হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে আবারো এক পক্ষের আতাউর রহমান অপর পক্ষ গিয়াস উদ্দিনের মধ্যে বাজারের ত্রিমোহনী পয়েন্টে বাক-বিতন্ডা শুরু হয়। এ সময় গিয়াস উদ্দিন ও তার ভাই এনাম উদ্দিন এবং অপর পক্ষের আতাউর রহমান, আব্দুর রহিম, আব্দুল হান্নান, পাখি মিয়া, সাইফুর রহমান গংরা দেশীয় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গিয়াস উদ্দিন ও এনাম উদ্দিনের ধারালো চাকু ও রডের এলোপাতাড়ি আঘাতে অপর পক্ষের আতাউর রহমান, আব্দুর রহিম, আব্দুল হান্নান, পাখি মিয়া গুরুতর রক্তাক্ত আহত হন। অপর পক্ষের হামলায় প্রবাসী গিয়াস উদ্দিন আহত হন। স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জখম গুরুতর হওয়ায় আতাউর রহমান, আব্দুর রহিম, আব্দুল হান্নান ও পাখি মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন আতাউর রহমানের অবস্থার অবনতি তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট সার্কেলের নবাগত এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ আহতদের দেখতে উপজেলা হাসপাতালে যান এবং তাদেরকে সিলেট দ্রুত পাঠান। হাসপাতাল থেকে পুলিশ আহত অবস্থায় প্রবাসী গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মারামারির ঘটনায় আহত আব্দুর রহিমের পুত্র সাইফুর রহমান বাদী হয়ে কানাইঘাট থানায় আটক প্রবাসী গিয়াস উদ্দিন ও তার ভাই এনাম উদ্দিন সহ ১৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৩, তারিখ- ২২/০৭/২০২৩ইং।
থানার ওসি গোলাম দস্তগীর জানিয়েছেন, সুরইঘাট বাজারে দুই পক্ষের মধ্যে সর্ঘষের ঘটনায় একপক্ষের ১৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে সরাসরি জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সুরইঘাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, বাজারের যে স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে সি সি ক্যামেরা রয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করলে ঘটনার সাথে কারা কারা জড়িত তা চিহ্নিত করা যাবে। তবে ব্যবসায়ীরা বলেছেন অযথা নিরীহ কাউকে মামলায় আসামী করে হয়রানী না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর আহ্বান জানিয়েছেন। তারা বলছেন বাজারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাজার ব্যবস্থাপনা কমিটি কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে বাজারে সংঘর্ষের ঘটে থাকে। শুক্রবার রাতে এনাম উদ্দিন, তার ভাই গিয়াস উদ্দিনদের সাথে অপরপক্ষ আতাউর রহমান গংদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুরইঘাট বাজারে সংঘর্ষ হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়