editor
প্রকাশিত: 11:05 AM, July 23, 2023
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিস সম্মুখে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার-কে সিলেট বাস-মালিক সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত ও আহতদের বাড়িতে জৈন্তিয়া ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটি ও সিলেট জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পরিদর্শন করে এই সহায়তা প্রদান করেন। গত ২২ জুলাই শনিবার দুপুরে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিহত ও আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও হতাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান হয়। এসময়ে জৈন্তিয়া ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী জানান, বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহত ৫ টি পরিবারকে ৫০ হাজার করে ও আহত ৪ টি পরিবারে ২৫ হাজার টাকা করে এবং নিহত টমটমগাড়ি ড্রাইবার আব্দুল লতিফ কে ১ লক্ষ টাকা ও মারাত্মক ভাবে আহত আসাদ উদ্দিন কে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ জানান আমরা ১৭ পরগণা ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আজ নিহত আহতদের বাড়িতে গিয়ে হতাহত পরিবারগুলোরর প্রতি সমবেদনা জানিয়েছেন এই জন্য তাদের কে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মালিক সমিতির নেতৃবৃন্দ এই পরিবারগুলোর প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। বাস মিনি বাস মালিক সমিতির জৈন্তাপুর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ এই ঘটনার দুঃখ প্রকাশ করে বলেন,আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জৈন্তিয়া ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট সকালের প্রতি। আজ আমরা হতাহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি, তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনি বাস মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, ইউপি সদস্য জালাল উদ্দীন। উল্লেখ্য: গত ৭ জুলাই রাতে তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় বাস টমটম সংঘর্ষে ৫ জন নিহত হন ও এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন । এঘটনা কেন্দ্র করে জৈন্তিয়া ১৭ পরগণা ও বাস মালিক সমিতির মধ্যে বিরোধী দেখা দেয়। পরবর্তী’তে সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী ও পুলিশ সুপারের মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তি করা হয়। ১৭ জুলাই জৈন্তাপুর উপজেলা সদরে পরগণা শালিশ বৈঠকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ পান বাটা দিয়ে ঘটনার বিষয়ে দু:খ প্রকাশ করে ক্ষমা চাওয়ায় এই বিরোধে’র অবসান হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়