editor
প্রকাশিত: 11:34 AM, July 23, 2023
ডিএসএস ডেস্ক :: ১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, আধুনিক পদার্থবিদ্যার জনক ঈশ্বরে বিশ্বাস করেন কি না? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনো সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।
এবার তার লেখা সেই চিঠি নিলামে তুলছে মার্কিন সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র্যাব কালেকশন’। এল লক্ষ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।
এতদিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন, ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনীগুলোকে যতদিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই। ’
তিনি আরও লিখেছিলেন, ‘যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকী হিসেবে ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনো মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না। ’
আইনস্টাইন লিখেছিলেন, ‘সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে। আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তার কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পেছনে ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সব কিছুতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন। ’
অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান আইনস্টাইন। জার্মানি থেকে বেরিয়ে তিনি প্রথমে বেলজিয়ামে ছিলেন। তারপরে ছয় সপ্তাহ ব্রিটেনে থাকেন। শেষে যুক্তরাষ্ট্র চলে যান। সেখানে এক দশক নাগরিক হিসেবে ছিলেন আইনস্টাইন।
এস এ

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন