editor

প্রকাশিত: 4:40 PM, July 23, 2023

সিলেটে প্রধানমন্ত্রীর উপহার হাজার কোটি টাকার বিশেষায়িত হাসপাতাল

সিলেটে প্রধানমন্ত্রীর উপহার হাজার কোটি টাকার বিশেষায়িত হাসপাতাল

ডিএসএস ডেস্ক :: বদলে যাচ্ছে সিলেটের স্বাস্থ্যসেবা। আধুনিকমানের চিকিৎসাসেবা সিলেটবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকার একের পর এক প্রকল্প হাতে নিয়েছে। বিভাগজুড়ে হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষায়িত হাসপাতাল। শিগগিরই এই হাসপাতালগুলো খুলে দেয়া হবে সাধারণ মানুষের জন্য।

গত বছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটসহ দেশের আটটি বিভাগে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২০ খ্রিষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর এই প্রকল্প একনেক সভায় পাস করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ৩৯ লাখ টাকা।

এই প্রকল্পের আওতায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ৯০ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা হাসপাতালের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে একশো শয্যার ক্যান্সার ইউনিটের কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, ‘ক্যান্সার রোগীদের সেবা আমরা আগে চালু করবো। আশা করছি ডিসেম্বরে সেটা শুরু করা সম্ভব হবে।’

এছাড়া, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের জন্য নির্মাণ করা হয়েছে ১০তলা ভবন। বিভাগের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। নতুন উপজেলা ওসমানীনগরে স্বাস্থ্য কেন্দ্রের কাজ প্রায় শেষের পথে।

অন্যদিকে, ২০১৮ খ্রিষ্টাব্দে আড়াইশো শয্যার সিলেট জেলা হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ তলা এই হাসপাতালের ৮৭ কোটি ব্যয়ে প্রথম পর্যায়ের অষ্টম তলার কাজ শেষ। হাসপাতালের নির্মাণ কাজে ধীরগতিতে ক্ষুব্ধ সংশ্লিষ্টরা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের পরিচালক মহোদয়ের কাছেও বিষয়টি স্পষ্ট না। তিনি বারবার মন্ত্রণালয়ে জোর দিচ্ছেন। আমরা ধারণা, প্রকল্প পরিচালকের মাধ্যমে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে হচ্ছে না।’

নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামছুদ্দিন হাসপাতালের পাশে পূর্বের আবুসিনা ছাত্রাবাসের স্থানে এই হাসপাতালের নির্মাণ কাজ চলছে গণপূর্ত বিভাগের অধীনে। নির্মাণ কাজের সঙ্গে সিলেট স্বাস্থ্য বিভাগকে সংযুক্ত না করায় হাসপাতালের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়