editor
প্রকাশিত: 9:14 PM, July 23, 2023
রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, সিলেট মহানগর শাখার ২৬নং ওয়ার্ড কমিটির একসভা (২৩ জুলাই) রবিবার বিকাল ৪টায় খালের মুখ এলাকায় অনুষ্ঠিত হয়। রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার ২৬নং ওয়ার্ড কমিটির সভাপতি এরশাদ মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রমজান আলী,সাইদুল মিয়া, সাফাতুল আলী, ইউসুফ, রফিকুল ইসলাম, শাহিন আলম, জিয়াউর রহমান, সজিব, রেনু মিয়া, রাজিব আহসান,উম্মত আহমদ প্রমূখ।
সভায় রিকশা -ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান বেকারত্ব শ্রমজীবী মানুষের জীবন কে দু্র্বিষহ করে। শ্রমজীবী মানুষের একটি অংশ সর্বস্ব হারিয়ে কোনমতে ব্যাটারি চালিত যানবাহন চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করছে তখন তার উপর নেমে আসে হয়রানি -নির্যাতন -উচ্ছেদ। দীর্ঘ আন্দোলনের ফলে সরকার ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করছে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য। আবু জাফর বলেন, সংগ্রাম পরিষদের সংশোধনী গ্রহন করে অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় রিকশা,ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে নগরীতে ব্যাপকভাবে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।আবু জাফর, বিআরটিএর কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় এরশাদ মিয়াকে সভাপতি ও রমজান আহমদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট রিকশা-ব্যাটারি রিকশা ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর ২৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়