editor
প্রকাশিত: 9:26 PM, July 23, 2023
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশ সকল রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লংঘন করেছে। দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সাথে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে। এই সরকারের মাধ্যমে কোন অবস্থাতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে আওয়ামীলীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর পূর্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল জাতীয় নেতৃবৃন্দও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সকল কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
তিনি রোববার ১৫ ও ২১ জুলাই সিলেটে রেজিস্টারি মাঠের জনসভায় বাধাদানের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশকে চরম নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা করতে ক্ষমতাসীন সরকারকে ফ্যাসিবাদী আচরণ ত্যাগ করে গণতন্ত্রের পথে ফিরে আসতে হবে। অবিলম্বে ‘নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ জামায়াত নেতৃবৃন্দ ও কারান্তরীণ আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধ, ঘন ঘন লোডশেডিং, দফায় দফায় বিদ্যুৎ ও জ¦ালানীর মূল্যবৃদ্ধির ফলে নাগরিক জীবন অতিষ্ঠ, বিদেশে পাচারকরা টাকা দেশে ফিরিয়ে আনা ও পাচারকারীদের শাস্থি প্রদান, গুমকৃত সকল নাগরিককে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক দমন পীড়ন বন্ধ, অন্যায়ভাবে বন্ধ করে দেয়া সকল ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া সমূহ খুলে দেয়াসহ জামায়াত ঘোষিত ১০ দফা দাবী মেনে নিতে হবে। ইতিহাস স্বাক্ষী স্বৈরাচারী সরকারের শেষ পরিনতি ভালো হয়নি। সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। সিলেটসহ সারাদেশে জামায়াতের শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে ১৫ জুলাই জনসভার আগের দিন রেজিস্টারি মাঠ থেকে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ৭জন নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়