editor
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
অনলাইন ডেস্ক
দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে এক দোয়া মাহফিল গতকাল ৭ নভেম্বর শনিবার বাদ আছর নগরীর ভার্থখলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরানের পরিচালনায় দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষক দল নেতা আব্দুল মজিদ, নুরুল আমিন দুলু, জামাল আহমদ, জয়নাল আবেদীন ইমন, আশরাফ উদ্দিন, শামসুল ইসলাম, আক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, ইসলাম আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী তাজরুল ইসলাম তাজুল বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবত হয়ে কৃষক দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। বিপ্লব এ দেশের মানুষের শিরায় শিরায় বহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশ একইসূত্রে গাথা। তিনি বলেন, দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাত করে স্বাধীনতা রক্ষার দীপ্ত শপথ নিতে হবে। কোন ষড়যন্ত্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সকল বাঁধা ছিন্ন করে জিয়ার সৈনিকরা গণতন্ত্র পুনঃউদ্ধার করবে।
2 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
7 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
8 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
2 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
2 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক