editor
প্রকাশিত: 7:22 PM, September 10, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের রফিক উদ্দিনের কিশোরী কন্যা রিমা বেগম (১৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় বাড়ির ভিতর বসতঘরের পেছনের বাগানে গাছের ডালের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়।
জানা যায়, কিশোরী রিমা বেগম ঘুঙ্গাদিয়া গ্রামের রফিক উদ্দিনের কন্যা। ৯ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে অন্যান্য দিনের ন্যায় খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় রিমা। পরদিন ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে তাকে ঘরের ভিতর দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন তার মা। এক পর্যায় বাড়ির ভিতরে ঘরের পিছনের বাগানে গাছের ডালের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে নিজ বাড়ির ও প্রতিবেশী লোকজন ছুটে আসে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, লাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষনের পর গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, পরে তার লাশ গলায় ওড়না পেছিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর চূড়ান্ত ভাবে কারণ বলা যাবে। নৃশংস এই ঘটনাটির সাথে কে বা কারা জড়িত তা শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। এলাকায় নানামুখি কানাঘুষা চলছে। নিহত কিশোরীর গোত্রিয় চাচাতো ভাই স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন আহমদ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এতে করে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা নিয়ে লোকমুখে নানা কানাঘুষা শুরু হয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিলোল রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত ভাবে জানা যাবে। তবে লাশের প্রাথমিক সুরতহাল দেখে ধারনা করা হচ্ছে, মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষনের পর গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে এবং পরে লাশ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে