editor

প্রকাশিত: 7:44 PM, November 8, 2020

পরিবেশ অধিদপ্তর জনগণ ও পরিবেশের স্বার্থে কাজ করছেন

পরিবেশ অধিদপ্তর জনগণ ও পরিবেশের স্বার্থে কাজ করছেন

নিজস্ব প্রতিবেদক

 চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সিলেট এর বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আজ রবিবার সিলেট চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব।

সভায় পরিবেশ অধিদপ্তর, সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর জনগণ ও পরিবেশের স্বার্থে কাজ করে। আমরা কখনই ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। তিনি বলেন, সরকারের অনুসৃত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান সমূহের জন্য পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে হয়। সম্প্রতি যেসব ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়েছে তা মোটেও উদ্দেশ্য প্রণোদিত নয় বরং সরকারের নীতিমালার পরিপালনের জন্য করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোন প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের লাইসেন্স পাবেন না এবং আরো বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হবেন। তাই তিনি সকলকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র গ্রহণের আহবান জানান। তিনি স্বল্পতম সময়ের মধ্যে প্রতিষ্ঠান মালিকদের পরিবেশগত ছাড়পত্র প্রদানের আশ্বাস দেন এবং কোন কর্মকর্তা কর্তৃক ব্যবসায়ীরা হয়রানির স্বীকার হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সভায় বক্তাগণ বলেন, কোন ধরণের নোটিশ ছাড়া পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, ইটভাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অথচ বিগত প্রায় পঁচিশ-ত্রিশ বছর যাবৎ এসব প্রতিষ্ঠান চলছে। তারা বলেন, অনেক প্রতিষ্ঠান মালিক এখনো জানেন না যে তার প্রতিষ্ঠানের জন্য পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন। এমনকি ঢাকা, চট্টগ্রাম সহ অনেক বিভাগীয় শহরে এখনো পর্যন্ত এরকম জরিমানা আরোপের ঘটনা ঘটেনি। সেখানে সিলেটের মত ছোট একটি শহরে ব্যবসায়ীদেরকে এভাবে হয়রানি করা মোটেও সমীচীন নয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ আরো বলেন, যেসব প্রতিষ্ঠান পরিবেশের কোন ক্ষতি করে না সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিরাট অন্তরায়। ব্যবসায়ী নেতৃবৃন্দ আরোপকৃত জরিমানা প্রত্যাহার করে ব্যবসায়ীদেরকে সহজ শর্তে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের সময় প্রদানের দাবী জানান। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট্স এন্ড পেট্রোল পাম্প ওউনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দ বলেন, পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশন মালিকগণ পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে কর্মসূচীতে যাওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু চেম্বার নেতৃবৃন্দ অদ্যকার সভা আয়োজন করে বিষয়টি সুন্দরভাবে সুরাহার প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য তারা চেম্বার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তারা পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন সহ সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, বর্তমানে করোনাকালীন ভয়াবহ পরিস্থিতিতে সারা পৃথিবীর ব্যবসা-বাণিজ্য যেখানে মুখ থুবড়ে পড়েছে, অনেক দেশে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সরকারের পক্ষ থেকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশে ব্যবসায়ীদেরকে জরিমানা করা অত্যন্ত অমানবিক। তিনি বলেন, করোনা মহামারীর কারণে প্রায় পাঁচ মাস দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চালু হয়েছে। কিন্তু ব্যবসা-বাণিজ্য এখনো আগের অবস্থায় ফিরতে পারেনি। তাছাড়া ব্যবসায়ীদেরকে ব্যবসা পরিচালনার জন্য সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিধপ্তর, ভ্যাট, আয়কর পরিবেশ অধিদপ্তর সহ প্রায় ১৩ ধরণের লাইসেন্স ও ছাড়পত্র গ্রহণ করতে হয়। তার উপর ব্যবসায়ীদের এরকম হয়রানি করা মোটেও কাম্য নয়। তিনি বিষয়গুলি সুন্দরভাবে সুরাহা করা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণের লক্ষ্যে ব্যবসায়ীদেরকে সময় প্রদানের জন্য বিভাগীয় পরিচালককে অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, বাংলাদেশ পেট্রোল পাম্প ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সভাপতি জনাব মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, বাংলাদেশ সিএনজি স্টেশন ওউনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগ শাখার সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, বাংলাদেশ ব্রিক্স মালিক সমিতির যুগ্ম মহাসচিব হাজী আব্দুল আহাদ, পরিবেশ অধিদপ্তর, সিলেটের উপ-পরিচালক মোঃ শামসুজ্জামান সরকার, কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, মোঃ সানোয়ার হোসেন, নজরুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকী, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, হোটেল এন্ড গেস্ট হাউজ ওউনার্স গ্রুপের সভাপতি সুমাত নুরী চৌধুরী জুয়েল, সালাউদ্দিন চৌধুরী, এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন