editor
প্রকাশিত: 11:16 AM, July 25, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচারণার পাশাপাশি আজ থেকে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট। ডেঙ্গুর লার্ভা পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, কোনো কিছু প্রকট হলে আমরা দৌঁড়ঝাপ শুরু করি। প্রকট না হওয়ার আগ পর্যন্ত সচেতন হতে চাই না। আমাদের দেশে নিয়ম হচ্ছে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন মিডিয়াতে কাভারেজের জন্য জোরে সুরে কাজ শুরু করি। কমিউনিটি ট্রান্সমিশন হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই সবাইকে সচেতন হতে হবে। মঙ্গলবার থেকে জেলা প্রশাসনের দুজন ও সিসিকের দুজন করে মোট চারজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। আমি বলে দিয়েছি জরিমানা ২০০ বা ৫০০টাকা করলে হবে না। জরিমানা করলে যাতে ঘায়ে লাগে তেমন জরিমানা করতে হবে। আমাদের সোজা আঙ্গুলে যখন ঘি উঠে না,তখম আঙ্গুল একটু বাঁকা করতে হয়।
সোমবার (২৪ জুলাই) বিকাল ৩টায় নগরভবনে ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশন কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন এসব কথা বলেন।
সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এতোদিন ধরে আমরা মানুষকে সচেতন করেত মাইকিং করছি। রিপোর্ট দিচ্ছি কিন্তু কেউই কর্ণপাত করছে না। যখন পরিবারের কেউ আক্রান্ত হবে, বাচ্চা আক্রান্ত হবে বা মৃত্যু হবে তখন আমরা এজন্য দুঃখ প্রকাশ করবো। মঙ্গলবার সকাল থেকে আমাদের অভিযান শুরু হবে। এগুলো মিডিয়া ফলোআপ করে প্রকাশ হলে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি পাবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক কার্যক্রমের বর্ণনা দেন।
তিনি জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা সুষ্টির লক্ষে নগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে লিফলেট। ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সচেতনামূলক প্রচারণা করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চলছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে এবং যেসকল বাসা-বাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষনিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়