editor

প্রকাশিত: 6:50 PM, July 25, 2023

সিলেটে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

সিলেটে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

ডিএসএস ডেস্ক :: সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। এ অবস্থায় এবার বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে দলটি পুলিশের কাছে আবেদন করেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী। তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ জুলাই) জামায়াত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করতে চায়। এ জন্য সোমবার মহানগরের পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

জামায়াত সূত্রে জানা গেছে, সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল করতে চাইছে। আগামী শুক্রবার বিকেল চারটায় নগরের সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত এ মিছিল হবে। এ সময় দলটি সংক্ষিপ্ত একটা সমাবেশও করতে চায়।

এর আগে জামায়াতের পক্ষ থেকে গত ১৫ ও ২১ জুলাই নগরের রেজিস্টারি মাঠে বিভাগীয় সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদনও করা হয়। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় দলটি সমাবেশ করতে পারেনি। এ অবস্থায় ওই দুই দিন দলটি নগরের বন্দরবাজার এলাকার কুদরতউল্লাহ মার্কেটের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের অনুমতি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের লিখিত আবেদন পেয়েছি। তাদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরপরই সিদ্ধান্তের বিষয়টি জানানো হবে।’

মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী বলেন, ‘এ দেশের প্রতিটি রাজনৈতিক দল বাধাহীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু জামায়াতকেই কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হচ্ছে না। এটা জুলুম ও অবিচার। পুলিশ এবার জামায়াতকে কর্মসূচি পালনে অনুমতি দেবে বলে আশা করছেন। তাঁরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চান।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়