editor
প্রকাশিত: 9:16 PM, July 25, 2023
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয় পরে সুরমা নদীর চাঁদনী ঘাটে মাছেরপোনা অবমুক্তকরণের শুভ সূচনা করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, মৎস্য বিভাগের উপ পরিচালক আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় মৎস্যজীবী সমিতি সিলেট জেলা কমিটির সভাপতি সুষেন্দ্র চন্দ্র নম, আওয়ামী মৎস্যজীবী লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃদুল কান্তি।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সুলাইমান কবির, গীতা পাঠ করেন অরুণ বরণ সরকার।
সভাপতির বক্তব্যে সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ডেল্টা প্লান নামে একটি প্লান রয়েছে। এরই মধ্যে হাওর বা নদী বিদৌত অঞ্চলসহ মৎস্য বিভাগের উন্নয়নে বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং এর বাস্তবায়ন ও শুরু হয়েছে ৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মৎস্য খাতে বিপ্লব সাধন হবে। ১৯ ৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গভবনে মাছেরপোনা অবমুক্ত করার মাধ্যমে দেখিয়েছেন যে, মৎস্য আমাদের দেশের একটি সম্পদ, আমাদের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের অর্থনৈতিক ভাবে ও স্বাবলম্বী করে। সুতরাং এ সম্পদকে যথাযথ ভাবে সংরক্ষণ করতে সকলকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে ডিম ওয়ালা মাছ বা মাছেরপোনা কোন অবস্থাতেই মারা যাবেনা। মাছের বংশ ধ্বংস করে সে জাতিয় ধ্বংসাত্মক পন্থা অবলম্বন থেকে বিরত থাকলে নিরাপদ মাছের অভাব হবেনা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়