editor
প্রকাশিত: 9:48 PM, July 25, 2023
অনলাইন ডেস্ক
বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফের মতো নায়িকারা। শুধু সিনেমায় অভিনয়ের মাধ্যমেই নয়, বিভিন্ন নামি সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসাবেও কাজ করেন বলি অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাক প্রস্তুতকারী সংস্থাও খুলেছেন অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা।
তবে উপার্জনের নিরিখে বহু অভিনেত্রী তালিকার প্রথম সারিতে নাম লেখালেও কে সবচেয়ে বেশি আয়কর দেন তা জানেন কি? সবচেয়ে বেশি আয়কর প্রদানকারী বলি অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
ফোর্বস সূত্রে খবর, ২০১৬-’১৭ আর্থিক বর্ষে আয়কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছেন দীপিকা। এই আর্থিক বর্ষের পর থেকে প্রতি বছর প্রায় সমপরিমাণ অর্থ আয়কর দিয়ে এসেছেন দীপিকা।
জানা গেছে, ২০১৯ সাল নাগাদ উপার্জনের নিরিখে রোহিত শর্মা, অজয় দেবগন এবং রজনীকান্তের মতো তারকাদেরও ছাপিয়ে গিয়েছিলেন দীপিকা। এমনকি সর্বাধিক উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথম দশে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী।
দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা। প্রতি ছবিতে অভিনয়ের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা। বিজ্ঞাপনে অভিনয়ের জন্যও কোটির গুণিতকে আয় করেন দীপিকা। বলিপাড়া সূত্রে খবর, প্রতি বিজ্ঞাপনে অভিনয় করে আনুমানিক ৮ কোটি টাকা উপার্জন করেন তিনি।
দীপিকার পর বলি অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আয়কর প্রদান করেন আলিয়া ভাট। প্রতি বছর ৫ থেকে ৬ কোটি টাকা আয়কর দেন আলিয়া। তবে ২০১৩-’১৪ আর্থিক বর্ষে সর্বাধিক আয়কর দিয়ে বলি অভিনেত্রীদের তালিকায় শীর্ষে ছিলেন ক্যাটরিনা কাইফ। ওই আর্থিক বর্ষে ৫ কোটি টাকা আয়কর দিয়ে শীর্ষে ছিলেন ক্যাটরিনা।
আয়কর প্রদানের ক্ষেত্রে শীর্ষে থাকলেও উপার্জনের নিরিখে বলি অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা। উপার্জনের নিরিখে প্রথম স্থানে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে