editor
প্রকাশিত: 10:56 PM, July 26, 2023
অত্যাবশক পরিষেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরি ২০হাজার টাকা ঘোষণা সহ স্কপ এর ৯ দফা দাবি বাস্তবায়নে আগামী ২৮জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর কেন্দ্রীয়ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফলের লক্ষ্যে অদ্য ২৫জুলাই মঙ্গলবার রাত ৮টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট জেলা পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্কপ এর যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সিকনন্দর আলীর সভাপতিত্বে এবং স্কপ এর সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ সিলেট জেলা আহ্বায়ককে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর আহ্বায়ক গিয়াস আহমদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের জেলা আহ্বায়ক ছায়াদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশন এর হিমাঃশু মিত্র প্রমূখ। সভায় নেতৃবৃন্দ আগামী ২৮জুলাই শুক্রবার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফলের জন্য সবার প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন