editor

প্রকাশিত: 11:00 PM, July 26, 2023

সিলেট অঞ্চলে ছাদে বাগান করে সফল জোহরা মমতাজ বেগম

সিলেট অঞ্চলে ছাদে বাগান করে সফল জোহরা মমতাজ বেগম

সিলেটের গোলাপগঞ্জে ছাদে বাগান করে সফল হয়েছেন জোহরা মমতাজ বেগম। তিনি উপজেলার শেরপুর গ্রামের সিদ্দিকুর রহমান চৌধুরীর সহধর্মীনি।
গত ২৩ জুলাই ঢাকার আগারগাঁওস্থ বনভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি জোহরা মমতাজের হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট, ৫০ হাজার টাকার চেকসহ অন্যান্য উপহারাদি প্রদান করেন। এ প্রাপ্তিতে ভীষণ খুশী জোহরা মমতাজ ও তাঁর পরিবার।
জোহরা মমতাজ বেগম ছোটকাল থেকেই নিজ বাড়ির আঙ্গিনা, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা জাতের গাছের চারা রোপন এবং রক্ষণাবেক্ষণ করে আসছেন। গ্রামের বিদ্যালয়ের ২ ছেলে শামস ও শ্যামল এবং ১ মাত্র মেয়ে শামসিয়ার পড়ালেখা  শেষ হলে তাদের উচ্চ শিক্ষার মাধ্যমে মানুষ করার লক্ষ্যে সৌদি প্রবাসী ব্যবসায়ী স্বামী সিদ্দিকুর রহমান চৌধুরীর অর্থায়নে শহরতলীর পীরের বাজার এলাকায় ইউনাইটেড হাউজিং এ স্ব-উদ্যোগে বাড়ি নির্মাণ করেন।
দৃষ্টিনন্দন এ বাড়ীর ছাদ এবং আশপাশ এলাকায় গাছ-গাছালি লাগিয়ে বাড়ীটির সৌন্দর্য্য বৃদ্ধি করতে সক্ষম হন এ গৃহীনি। তাঁর বাড়ীর ছাদের উৎপাদিত ফল-ফুল, শাকসবজি আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জোহরা মমতাজ  বেগম।
তার এ ব্যতিক্রমী ছাদের বাগানে সরকারের নজর পড়ে, নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর সিলেট থেকে ঢাকায় ডেকে নিয়ে তাঁকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়।
সহজ, সরল, সাদাসিধে জীবন যাপনে অভ্যস্থ জোহরা মমতাজকে তাঁর এ প্রাপ্তির পিছনে কার অবদান সবচেয়ে বেশী প্রশ্ন করা হলে তিনি তাঁর স্বামী, ছেলেমেয়েদের কথাই বলেন অকপটে। সম্ভবত সিলেট অঞ্চলে ছাদে বাগান করে তিনি  প্রথম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিরল সম্মানের অধিকারী হলেন। এ প্রাপ্তিতে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে অন্যান্য গৃহীনিরাও ছাদ বাগান করতে এগিয়ে আসবেন এবং ফল-ফুলে দেশকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদী সচেতন মহল। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন