editor
প্রকাশিত: 11:05 PM, July 26, 2023
রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, সিলেট মহানগর শাখার ৮নং ওয়ার্ড কমিটির একসভা বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টায় গুয়াবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর এর ৮নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু গোয়ালর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন, ইয়াছিন আহমদ, বিলাল আহমদ, ফখরুল আলম, সিরাজ মিয়া, দিনাজ, হাছান আহমদ, নুর হোসেন, আলম, এমবি খলিল, বাবুল মিয়া,ফুল মিয়া প্রমূখ।
সভায় আবু জাফর বলেন, দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদের নেতৃত্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের জন্য আমরা আন্দোলন করে আসছি।
আন্দোলনের ধারাবাহিকতায় সরকার ইতিমধ্যে একটি খসড়া নীতিমালা প্রনয়ন করেছেন। আবু জাফর, অবিলম্বে খসড়া নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর, বিআরটিএর কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায়, বিলাল হোসেনকে সভাপতি ও দিনাজ আহমদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন