editor
প্রকাশিত: 11:09 AM, July 28, 2023
অনলাইন ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশ রাজধানীর নয়াপল্টনে শুরু হবে আজ দুপুর ২টায়। তবে রাত থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। ফজরের নামাজের পর দেশের বিভিন্ন জেলা থেকে আসা দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। সকালে লোকারণ্য হয়ে পড়ে পুরো নয়াপল্টন এলাকা। সরকার পতনের দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে গতকাল বিকালে সমাবেশের অনুমতির পর রাতেই দলীয় কার্যালয়ের সামনে ৮টি ট্রাকে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশের ব্যানারে লেখা আছে, গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনে একদফার মহাসমাবেশ’।
সরজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে সকাল ৮টা থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। পিরোজপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বরিশালসহ বিভিন্ন জেলা থেকেও নেতা কর্মীরা আসছে দলে দলে। ইতিমধ্যে নয়াপল্টন এলাকা নেতা-কর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠেছে।
এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
মগবাজার, মালিবাগ, মৎস্য ভবন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ পরে এসেছেন।
এদিকে সমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
অন্যদিকে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সকাল ৯টা থেকেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়েছে। বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়