editor

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

বিয়ানীবাজারে সংখ্যালঘু দু’টি পরিবার সর্বশান্ত মঈন উদ্দিনের মিথ্যা মামলায় : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বিয়ানীবাজারে সংখ্যালঘু দু’টি পরিবার সর্বশান্ত মঈন উদ্দিনের মিথ্যা মামলায় : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

4

রুহুল আমীন তালুকদার
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলায়, দেশের সর্বোচ্চ আদালতের আদেশের বলে নিবন্ধন বাতিলকৃত জামায়াত ইসলামী রাজনৈতিক দলের উপজেলার শেওলা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমি জবর দখল, আত্মসাৎকারী ভয়ংকর মামলাবাজ, দুরন্ধর জালিয়াতি অপরাধের দৃষ্টান্ত স্থাপনের এক ইতিহাসের নাম উপজেলা শেওলা খাদ্য গুদামের এক কালের মুঠি দিনমজুর আজকের ধনাঢ্য, প্রভাবশালী জামায়াত পন্থী মঈন উদ্দিন। তার সকল অপকর্মের সর্বাত্মক সহযোগী রাজি রাম নমঃশূদ্র প্রকাশীত রাজি রাম বিশ^াস সহ ভয়ংকর এই দুই অপরাধী তারা একে অপরের যোগ সাজসে জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল সৃষ্টি করে ভূয়া দলিলের মধ্য দিয়ে নিরীহ সংখ্যালঘুদের ভূমি আত্মসাৎ, জবর দখল সহ মিথ্যা মামলা/ মোকদ্দমায় জড়াইয়া হয়রানী ও ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ রয়েছে।
দুরন্ধর জালিয়াত প্রকৃতির মঈন উদ্দিন ও রাজি রাম বিশ^াস একে অপরের সহযোগীতায় জালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজাত সৃষ্টি করে স্থানীয় সংখ্যালঘু নিরীহ দুইটি পরিবারের ভূমি আত্মসাৎ, জবর দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমনকি চাঁদা আদায়ের কৌশল হিসেবে ভূমির মালিক দীপ্তি রাণী বিশ^াস ও অনত কুমার বিশ^াসের সাথে নানা প্রতারণায় ভূমি বা অর্থ হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে তাদেরকে দেশ ছাড়া তথা প্রাণ নাশের ভয় ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
ভয়ংকর মামলা বাজ মঈন উদ্দিন অর্থবিত্তে বিত্তশালী হওয়ায় আইন কানুনের তোয়াক্কা না করে সংশ্লিষ্ট আদালত সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অন্যায় লাভের আশায় হীন চরিতার্থ হয়ে তাদের সৃষ্ট ভূয়া জাল কাগজাত পাকাপোক্ত করতে ও জবর দখল টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টায় প্রকৃত ভূমির মালিক ভুক্তভোগী দীপ্তি রাণী বিশ^াস ও অনত কুমার বিশ^াসের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা বয়ানে ভূয়া মালিকানা দাবী করে একের পর এক মামলা করে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করছে। প্রাণনাশ সহ জেল জুলুমের ভীতি প্রদর্শন করে তাদের মালিকানাধীন ভূমি জবর দখল ও আত্মাসাৎ করতে লিপ্ত রয়েছে।
এ বিষয়ে অনত কুমার বিশ^াসের ছেলে প্রিয় রঞ্জন বিশ^াস বাদী হয়ে গত ৩০/০৯/২০২০ ইংরেজী তারিখে বিয়ানীবাজার থানায় উপস্থিত হয়ে ভয়ংকর মঈন উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী ভূক্ত করেন। যাহা থানার সাধারণ ডায়েরী নং ১৩৩৩।
তাছাড়া অভিযোগ রয়েছে বর্তমানে ভুক্তভোগী নিরীহ সংখ্যালঘু দীপ্তি রাণী বিশ^াস ও অনত কুমার বিশ^াসের দিন কাটছে ভূমি জবর দখল, আত্মসাৎকারী, মামলাবাজ, দুরন্ধর জালিয়াত প্রকৃতির ভয়ংকর অপরাধী মঈন উদ্দিন ও তার লাঠিয়াল বাহিনীর আতঙ্কে। তিনি জামায়াত-বিএনপির ঘাড়ে ভর করেই এই সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের ভয়ে মুখ খোলে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাচ্ছেন না। আলোচিত জামায়াত পন্থী ভয়ংকর অপরাধী মঈন উদ্দিন উপজেলার ঢেউনগর গ্রামের বাসিন্দা। তিনি এই গ্রামের মৃত মর্শব আলীর ছেলে ও তার সকল অপকর্মের সহযোগী কালিপুর গ্রামের মৃত যোগেশ রাম বিশ^াসের ছেলে রাজি রাম বিশ^াস। এই দুই অপরাধী সহ তাদের অনুসারীদের সকল অপকর্মের বিষয়গুলো খতিয়ে দেখে গ্রেফতার ও প্রতিকারের জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের দীপ্তি রাণী বিশ^াস, অনত কুমার বিশ^াস ও প্রিয় রঞ্জন বিশ^াস।
মামলা সূত্রে ও অনুসন্ধানকালে জানা যায়, উপজেলার ঢেউনগর মৌজার জেএল নং ৪৫, এসএ ৪৩০ নং খতিয়ানের এসএ ২৬৭৮নং দাগের .৫৮ একর ভূমির মূল মালিক হচ্ছেন নয়ান রাম নমঃশূদ্র, রমেশ রাম নমঃশূদ্র ও যোগেশ রাম নমঃশূদ্র। তারা প্রত্যেকে সমান অংশে অংশীদার হন। তদঅনুযায়ী প্রত্যেকের প্রাপ্ত ভূমির পরিমাণ ০.১৯৩৩ একর, যা খতিয়ান অনুযায়ী স্বীকৃত।
উপরে উল্লেখিত ভূমি সংক্রান্ত প্রদত্ত খতিয়ান ও দলিল অনুযায়ী দেখা যায়, অপরাপর দাগের ভূমি সহ অত্র এস.এ ৪৩০নং খতিয়ান ভুক্ত ২৬৭৮নং দাগের ভূমি হতে প্রেমানন্দ নমঃশূদ্র পিতা নয়ান রাম নমঃশূদ্র, রমেশ রাম নমঃশূদ্র জীবমানে ও যোগেশ রাম নমঃশূদ্র গত ২৮/০৮/১৯৭৩ইংরেজী তারিখে ২৮৫৯নং রেজিস্ট্রারী দলিল মূলে .২৮ একর ভূমি মোঃ নূরুল ইসলামের নিকট বিক্রয় করেন। এই অবস্থায় অত্র দাগে প্রেমানন্দ নমঃশূদ্র গংদের অবশিষ্ট ভূমির পরিমাণ .৩০ একর।
এসএ ৪৩০ নং খতিয়ান ভুক্ত এসএ ২৬৭৮নং দাগের .৫৮ একর ভূমি হতে প্রেমানন্দ নমঃশূদ্র, রমেশ রাম নমঃশূদ্র ও যোগেশ রাম নমঃশূদ্র গত ১২/০৫/১৯৭৩ ইংরেজি তারিখে ১৪১১নং রেজিস্ট্রারী দলিল মূলে সমজিদ আলীর নিকট উল্লেখিত দাগের .৩০ একর ভূমি বিক্রয় করেন। তদবস্থায় অত্র দাগে অবশিষ্ট ভূমি থাকে .২৮ একর। তন্মধ্যে প্রেমান্দের অবশিষ্ট .০৪৩৩ একর, রমেশের .০৪৩৩ একর এবং বাকী .১৯৩৩ একর ভূমি যোগেশের। তৎপর প্রেমানন্দ নমঃশূদ্র পিতা নয়ান রাম নমঃশূদ্র, রমেশ রাম নমঃশূদ্র ও যোগেশ রাম নমঃশূদ্র গত ২৮/০৮/১৯৭৩ইংরেজী তারিখে ২৮৫৯নং রেজিস্ট্রারী দলিলে উপরে উল্লেখিত তাদের .২৮ একর ভূমি নূরুল ইসলামের নিকট বিক্রয় করেন।
অতঃপর অত্র দাগের ভূমি হতে জনৈক খয়রুল ইসলাম গত ০৮/১০/১৯৮০ইংরেজী তারিখে ৩১৫৮৪নং রেজিস্ট্রারী দলিলে মোঃ নূরুল ইসলামের নিকট .৩০ একর ভূমি বিক্রয় করেন।
অত্র দলিলের গর্ভে দেখা যায়, খয়রুল ইসলাম ২৩/১০/১৯৭৩ ইংরেজী তারিখে ৩৪০০নং রেজিস্ট্রারী দলিল দ্বারা সমজিদ আলী হতে, ০৫/০২/১৯৭৪ ইংরেজী তারিখে ৩৫৯নং রেজিস্ট্রারী দলিল দ্বারা প্রেমানন্দ, রমেশ ও যোগেশ রাম হতে, ১৬/০৫/১৯৭৪ ইংরেজী তারিখে ১৫৭৭নং রেজিস্ট্রারী দলিল দ্বারা আব্দুল জলিল গং হতে এবং ১৫/০১/১৯৭৪ ইংরেজী তারিখে ২৩০নং রেজিস্ট্রারী দলিল দ্বারা আব্দুল হামিদ হতে খরিদের কথা উল্লেখ রয়েছে।
অত্রাবস্থায় দেখা যায়, উল্লেখিত দাগে নুরুল ইসলাম .২৮+.৩০ = .৫৮ একর ভূমির মালিক হন।
অতঃপর নূরুল ইসলাম মৃত্যুবরণ করলে, তার অবর্তমানে স্ত্রী আবিদা ইসলাম দুপনী স্বত্বে, পুত্র আশিক ইসলাম উত্তরাধিকারী সূত্রে মালিক ও স্বত্ববান হয়ে ভোগাধিকার থাকা অবস্থায় গত ০৯/১২/১৯৯৬ ইংরেজী তারিখে ৪৩৩৫নং রেজিস্ট্রারী দলিল মূলে মোঃ মহি উদ্দিন চৌধুরীর নিকট অত্র দাগের সম্পূর্ণ ভূমি অর্থাৎ .৫৮ একর ভূমি বিক্রয় করেন।
মহি উদ্দিন চৌধুরী ৮৫৫/০৬-০৭ইং ও ১৭১৫/১৪-১৫ইং নামজারী মোকদ্দমার মূলে আলাদা ভাবে তার নামে যথাক্রমে ৪৬৬/১, ১০৪৪নং খতিয়ান ভূক্ত করাইয়া এসএ ২৬৭৮ ও বিএস ২৪৬৮নং দাগে .২৬ + .৩২ = .৫৮ একর ভূমির যথারীতি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ পূর্বক ভোগ দখলকার থাকা অবস্থায় গত ২৭/০২/২০০৫ইংরেজী তারিখে ৫৪৯নং রেজিস্ট্রারী দলিল মূলে মঈন উদ্দিনের নিকট .১৫ একর ভূমি বিক্রয় করিলে, মঈন উদ্দিন ৪৯০/১৯-২০ইং নং নামজারী মোকদ্দমার মূলে আলাদা ভাবে তার নামে ৮৭০নং খতিয়ান ভুক্ত করাইয়া অত্র ভূমির উপর গৃহ নির্মাণ করে বসবাস করছেন।
তৎপর মুহি উদ্দিন চৌধুরী গত ৩১/০৮/২০১৫ ইংরেজী তারিখে ২৬৭৬ নং রেজিস্ট্রারী দলিলে অনত কুমার বিশ^াসের নিকট অপরাপর দাগের ভূমি সহ এসএ ২৬৭৮ ও ২৬৭৯নং দাগের .১৫ একর ও গত ৩১/০৮/২০১৫ ইংরেজী তারিখে ২০৭৭নং রেজিস্ট্রারী দলিল মূলে দীপ্তি রাণী বিশ^াসের নিকট এসএ ২৬৭৮ ও ২৬৭৯ নং দাগে একত্রে .২৫ একর এবং শুধুমাত্র ২৬৭৮নং দাগে .৩২ একর ভূমি বিক্রয় করেন।
এমতাবস্থায় উপরে উল্লেখিত কাগজাত পর্যালোচনায় দেখা যায়, গত ০৯/১২/১৯৯৬ইংরেজী তারিখে ৪৩৩৫নং দলিলের .৫৮ একর ভূমির মালিক ও স্বত্ব বান নূরুল ইসলামের মৃত্যুতে তার উত্তরাধিকারী স্ত্রী আবিদা ইসলাম, পুত্র আশিক ইসলাম, মহি উদ্দিন চৌধুরীর নিকট বিক্রয় করলে মহি উদ্দিন চৌধুরী ৫৪৯নং দলিলে মঈন উদ্দিনের নিকট উল্লেখিত দাগের .১৫ একর ভূমি বিক্রয় করেন। অবশিষ্ট .৪৩ একর ভূমির মধ্যে ২০৭৬নং দলিলে অনত কুমার বিশ^াসের নিকট .০৭৫০ একর ও ২০৭৭নং দলিলে দীপ্তি রাণী বিশ^াসের নিকট .৩৫৫০ একর ভূমি বিক্রয় করেন।
উল্লেখ্য যে, এসএ ২৬৭৮ নং দাগের .৫৮ একর ভূমির মধ্যে অনত কুমার বিশ^াস ও দীপ্তি রাণী বিশ^াস সতাংশ পরিমিত হিসেবে .৪৩ একর ভূমি প্রাপ্ত হন। এ অবস্থায় দেখা যায়, এসএ খতিয়ান ভুক্ত মালিকগণের অত্র ২৬৭৮নং দাগে আর কোন ভূমি অবশিষ্ট নাই।
এমতাবস্থায় এসএ ২৬৭৮নং দাগে .৫৮ একর ও ২৬৭৯নং দাগে .৫২ একর মোট ১.১০ একর ভূমি একই কমপেক্ট ব্লকে অন্তর্ভুক্ত করে বিএস জরীপে ২৪৬৮নং দাগ হিসেবে রেকড ভুক্ত করে। বিএস ২৪৬৮নং দাগ হতে .৩২ একর ভিপি তালিকা ভূক্ত অর্পিত ভূমি হিসেবে বিএস ১/১ নং খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে রেকডভুক্ত হয় এবং অত্র দাগের ভূমি দুরন্ধর জালিয়াত ও ভয়ংকর মামলাবাজ, প্রতারক মঈন উদ্দিনের বাড়ির সংলগ্ন থাকায় এই সুবাদে দীপ্তি রাণীর খরিদা সূত্রে মালিকাধীন ভূমি জবর দখল ও আত্মসাৎ করার কু-অভিপ্রায়ে লিপ্ত থাকিয়া গত ০২/০৯/২০২০ ইংরেজী তারিখে মঈন উদ্দিন গং বাদী হয়ে সহকারী জজ আদালত সিলেট এ স্বত্ব মামলা নং ২২/২০২০ইং দায়ের করেন। উক্ত মামলায় তিনি .৩২ একর ভূমি মালিক হিসেবে উল্লেখ করলেও, তার কোন সত্ত্বতার লেসমাত্র নেই। মামলাটি নিচক হয়রানী ছাড়া আর কিছুই না। অত্র দাগে মঈন উদ্দিন মূলতঃ .১৫ একর ভূমির প্রকৃত মালিক ও ভোগ দখলকার বটে।
দুরন্ধর মামলা বাজ মঈন উদ্দিন, রাজি রাম ও রাকেশ রামের সাথে যোগ সাজসে ভূমি জালিয়াতির এক ভয়ংকর ফন্দি আটে। মঈন উদ্দিনের অর্থের প্রভাবে প্রলোভিত হয়ে রাজি রাম বিশ^াস ও রাখেশ রাম বিশ^াস বাদী হয়ে গত ২৮/০৪/২০১৬ ইংরেজী তারিখে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা বয়ানে ভূয়া মালিকানা দাবী করে ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল সিলেট এ ল্যান্ড সার্ভে মামলা নং ৫০৬/২০১৬ইং দায়ের করে এবং গত ১১/০৮/২০১৬ ইংরেজী তারিখে এডভোকেট আব্দুল রহমান নোটারী পাবলিক সিলেট এ নোটারী দৈনিক কার্য সিরিয়াল নং ০১, আমমোক্তার নামার মাধ্যমে উপরে উল্লেখিত অত্র দাগের .৩২ একর ভূমির মামলা/ মোকদ্দমা পরিচালনা সহ সর্বময় ক্ষমতা অর্পণ করে মামলাবাজ মঈন উদ্দিনকে।
ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালের মামলার বাদী ও আমমোক্তার দাতা রাজি রাম ও রাখেশ রাম ও আমমোক্তার গ্রহীতার মামলার এজাহার গর্ভে এবং আমমোক্তার নামায় উল্লেখ্য এসএ রেকর্ডীয় মালিক নয়ান রাম নমঃশূদ্র চির কুমার ও রমেশ রাম নমঃশূদ্র নিঃসন্তান অবস্থায় একমাত্র ভ্রাতা যোগেশ রাম নমঃশূদ্র বিদ্যমানে মারা যান।
যোগেশ রাম নমঃশূদ্র তার দুই পুত্র রাজি রাম ও রাখেশ রাম বিদ্যমানে মারা গেলে রাজি ও রাখেশ রাম উত্তরাধিকারী সূত্রে .৩২ একর ভূমির মালিক ও দাবীদার। কি এক অপূর্ব মিথ্যা, বানোয়াট কল্পকাহিনী। এসএ রেকর্ডের মূল মালিক নয়ান রাম নমঃশূদ্রের ছেলে সন্তান থাকা সত্ত্বেও তাকে চির কুমার সাজিয়ে উপজেলা ঢেউনগর গ্রামের ভূপেন্দ্র সরকারের স্ত্রী দীপ্তি রাণী বিশ^াস ও ভরু রাম বিশ^াসের ছেলে অনত কুমার বিশ^াসের খরিদা সূত্রে মালিকাধীন অত্র এসএ ২৬৭৮, বিএস ২৪৬৮নং দাগের ভূমি জবর দখল ও আত্মসাৎ করতে উপরোক্ত জালিয়াতি ও মিথ্যা মামলার কল্প কাহিনীর অভিনেতার ভূমিকা পালন করে যাচ্ছেন মামলাবাজ জাময়াত পন্থী ভয়ংকর অপরাধী মঈন উদ্দিন।
নিরীহ সংখ্যালঘুদের ভূমি জবর দখল, ভূয়া-জাল কাগজাত সৃষ্টি করে আত্মসাৎ, এসএ রেকর্ডের মালিক নয়ান রামের ছেলে সন্তান থাকা সত্ত্বেও চির কুমার সাজিয়ে ভূয়া, জাল কাগজাত সৃষ্টির করে মিথ্যা মামলা/ মোকাদ্দমায় ফাঁসানো ও হয়রানী সহ জেল জুলুমের ভয়ভীতি দেখিয়ে ভূমি জবর দখলকারী ভয়ংকর অপরাধী প্রতারক মঈন উদ্দিন ও তার সহযোগী রাজি রাম সহ লাঠিয়াল বাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার ও প্রতিকারের দাবীতে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন সংখ্যালঘু পরিবারের ভুক্তভোগী দীপ্তি রাণী বিশ^াস, অনত কুমার বিশ^াস ও প্রিয় রঞ্জন বিশ^াস।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন ইবনে জাহান তানভীর

1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণ

7 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র‌্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন

2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বরমচালের বড়ছড়া নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারের স্বাস্থ্যসেবা ও আলোচনা সভা

3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা

5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

5 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

1
8