editor
প্রকাশিত: 11:42 PM, July 28, 2023
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করার দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
একইসাথে বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের দাবিও জানানো হয়।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
চা শ্রমিক ফেডারেশনের দিলীপ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সদস্য সচিব ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য মামুন ব্যাপারী, চা শ্রমিক ফেডারেশনের সাজন দাস, সেফালি, রানী যাদব।
মানববন্ধনে বক্তারা বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হলেও অনেক বাগানের শ্রমিকার এই মজুরি পাচ্ছেন না।
ইতিমধ্যে মেয়াদ অতিক্রান্ত হওয়ায় নতুন চুক্তি করে দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, চা-বাগানের মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে টালবাহানা করছে। অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা দাবি জানানো হয়।
অন্যথায় চা-শ্রমিকদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়