editor

প্রকাশিত: 3:54 PM, July 29, 2023

চলমান সংঘর্ষে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত

চলমান সংঘর্ষে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত

ডিএসএস ডেস্ক :: বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি প্রবেশ মুখে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পাশাপাশি বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়া সংঘর্ষস্থল থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করার অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপির এই কর্মসূচিকে অনুমতি দেয়নি। ফলে সকাল থেকে ঢাকার প্রবেশ মুখে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পুলিশের এই সদস্যদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৫-৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও বিএনপি নেতাকর্মীদের হামলায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের পাঁচ থেকে ছয় জন সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ বিষয়ে বিস্তারিত তথ্য এলে প্রকৃত সংখ্যা বলা যাবে।

রাজধানীতে চলা বর্তমান সংঘর্ষের ঘটনায় বিএনপির কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আটকের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। বিস্তারিত তথ্য এলে এ বিষয়ে পরে বলা যাবে।

এদিকে ধোলাইখালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই নাহিদুল ইসলাম। তিনি বলেন, গলির ভেতর থেকে ৩০/৪০ জন এসে আমাকে আঘাত করে। আমার মাথা ফেটে গেছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়