editor

প্রকাশিত: 4:52 PM, July 29, 2023

বিশ্বনাথে কুকুরের মৃত্যুতে থানায় মামলা

বিশ্বনাথে কুকুরের মৃত্যুতে থানায় মামলা

ডিএসএস ডেস্ক :: পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কুকুর নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘর্ষে ও কুকুরের কামড়ে উভয়পক্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। বিশ্বনাথে উপজেলার শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার শ্রীধরপুর গ্রামের আশিক আলী (৫০) ও শাহজাহান সিরাজের (৫৫) মধ্যে ২৩ জুলাই রোববার সংঘর্ষ বাধে।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশিক আলীর পক্ষের লোকের গৃহপালিত জার্মান শেফার্ড (রাগনার) পোষা কুকুর নিহত হয়।

এ ঘটনায় কুকুর হত্যা ও আহতের বিষয় নিয়ে শাহজাহান সিরাজ ও তার স্ত্রী সন্তানসহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন আশিক আলী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় আশিক আলী বাদী হয়ে মামলা করেছেন। কুকুরের সুরতহাল শেষে প্রাণিসম্পদ হাসপাতাল থেকে সনদও পেয়েছেন বলে জানান।

আশিক আলী মামলায় উল্লেখ করেন, তারা মামলার হাজিরা দিয়ে বাড়িতে প্রবেশের সময় কথা কাটাকাটির একপর্যায়ে শাহজাহান সিরাজের লোকজন হামলা করে।

আর শাহজাহান সিরাজ বলেন, আশিক আলীদের বিরুদ্ধে আমার করা একটি মামলা চলমান রয়েছে। আমি মামলা তুলে না নেওয়ায় তারা আদালতে হাজিরা দিয়ে বাড়িতে ঢুকে পোষা কুকুর সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পোষা কুকুরের কামড়ে শিশু ভাগিনা রাজ মিয়া ও আমার পরিবারের সদস্যরা আহত হয়েছেন।

সংঘর্ষে আশিক আলীসহ তার পক্ষের আহতরা হলেন- ছালেক মিয়া (৩৮), মিছবাহ উদ্দিন (৩৫), শাকিল আলী (২৫), লিটন মিয়া (৩৮) ও জহিরুল ইসলাম (৪৫)।

শাহজাহান সিরাজের পক্ষের আহত হন রেজিয়া বেগম (৪৫), সমতা বেগম (৩৫), আয়েশা বেগম (৩০), সেবুল মিয়া (৪৩), সজিব আলী মুসা (২৬), রেজা আলী (২১) ও কুকুরের কামড়ে ৬ বছরের শিশু রাজ মিয়া।

আহতদের মধ্যে আশিক আলীর পক্ষের ছালেক মিয়া ও শাহজাহান সিরাজের পক্ষের রেজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়