editor
প্রকাশিত: 4:21 PM, July 30, 2023
ডিএসএস ডেস্ক :: বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সভা করেছে সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারাদেশের মতো রোববার (৩০ জুলাই) দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর সুরমা পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সিলেট জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপিস্থত ছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সেই মুহূর্তে বিএনপি-জামাত তাদের মিথ্যাচার শুরু করেছে। এতদিন তাদের কোনো খোঁজখবর ছিলো না। যখন নির্বাচন এসেছে তখন তারা দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। নির্বাচন সামনে, এখন জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস, গাড়ী ভাংচুর, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তারা প্রমান করেছে তারা সন্ত্রাসী সংগঠন।
তিনি আরও বলেন, যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়,তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।
সভাপতির বক্তব্যে আলম খান মুক্তি বলেন, বিএনপির নেতাকর্মীরা যার কথায় উঠে বসে তাদের নেতা দেশে না এসে বিদেশে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাতেই বোঝা যাচ্ছে তাদের নেতার অবস্থান।এতই যদি নেতৃত্বের গুণ থাকে তাহলে দেশে আসেন দেখি কার কত শক্তি।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পূরণ হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে যুবলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
এসময় সিলেট জেলা ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এস এ

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়