editor
প্রকাশিত: 9:24 AM, July 31, 2023
স্টাফ রিপোর্টার
সিলেট বিএনপি’র শীর্ষ নেতা তারা। খন্দকার আব্দুল মুক্তাদির চেয়ারপারসনের উপদেষ্টা। সিলেট-১ আসনে বিএনপি দলীয় সাবেক এমপি প্রার্থী। এবারের ঢাকার মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে সরব ছিলেন তিনি। সঙ্গে ছিলেন সিলেট বিএনপি নেতাদের বিশাল বহর। নেতাদের মতে; দু’দিনের কর্মসূচিতে সিলেট থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা।
তারা সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ী, মাতুয়াইল ও শনির আখড়া এলাকায় অবস্থান নিয়েছিলেন। রাজপথ দখলে রেখে মিছিলও করেছেন। পুলিশের বাধার মুখে পড়ার পরও মাঠে থাকা সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলে আসেন। এ কারণে গত শনিবারের ঘটনার পর তিনি ভাসছেন প্রশংসায়।
এরমধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে তিনি আহত এক কর্মীকে হাতে ধরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। চোখে, মুখে ছিল উৎকণ্ঠার ছাপ। নেতাকর্মীরা জানিয়েছেন- পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সেখানে অবস্থানে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় নেতাকর্মীরা তাকে সরে যেতে বললে; তিনি বলেন, ‘আমি তোমাদের এভাবে রেখে যেতে পারি না, যদি যেতে হয় একসঙ্গে যাব। নয়তো কর্মসূচি শেষ করে বাড়ি ফিরবো।’ খন্দকার মুক্তাদিরের এমন কথায় নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।
এ সময় সংঘর্ষে আহত দলের এক কর্মীকে খন্দকার মুক্তাদির ধরে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দেখা যায়। মাতুয়াইলে সিলেট বিভাগ বিএনপি’র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছ, কেন্দ্রীয় বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং ইমদাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মুক্তাদির নেতৃত্বে নেতারা অবস্থান কর্মসূচি পালন করলেও সিলেটেও তাদের একটি বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লু ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক নজিবুর রহমান নজিব।
ঢাকার ঘটনার প্রতিবাদে তারা সিলেটে বিক্ষোভ সমাবেশ করেন। সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন- ঢাকা কিংবা সিলেট যেখানেই কর্মসূচির ডাক দেয়া হয়, সেখানে সিলেট বিভাগ বিএনপি’র নেতারা উপস্থিত থাকেন। সম্প্রতি সময়ে ঢাকার প্রতিটি কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন খন্দকার মুক্তাদির।
এতে করে কেন্দ্রে তাদের অবস্থান সুদৃঢ় হওয়ার পাশাপাশি মাঠে থেকে কর্মসূচি পালন করায় নেতাকর্মীরাও উজ্জীবিত হচ্ছেন। আজ সিলেট বিএনপি তাদের কর্মসূচি পালন করবে। এতে সিলেট বিভাগে সিনিয়র নেতারা নিজ নিজ এলাকায় কর্মসূচি পালনে মাঠে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তারা।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়