editor
প্রকাশিত: 1:13 AM, November 9, 2020
জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের জগন্নাথপুরে নবজাতককে হাসপাতালের ২য় তলায় সিঁড়িত রেখে পালিয়ে গেলেন মা- । গত শনিবার ৭ নভেম্বর ছাইদা বেগম (১৬) নামের এক কিশোরী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ঐদিন বিকাল ৩ ঘটিকার সময় ছাইদা বেগম এক কন্যা সন্তান প্রসব করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার বিকেলে সন্তান সম্ভবা স্ত্রী সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়াকে স্বামী হিসেবে পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন । বিকেলে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় ।
সন্তানটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। এক পর্যায়ে শিশুটির মা সন্ধ্যার পর শিশুটিকে হাসপাতালের সিঁড়িতে রেখে গোপনে পালিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর জানান, শনিবার বিকেলে সন্তান সম্ভাবা নারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের তত্বাবধানে নরমাল ডেলিভারি হয় ।
শিশুটি ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। কোন এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় শিশুটির মা- । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সেবিকার নজরে এলে শিশুর বাবা মায়ের খোঁজ শুরু করা হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়। কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, বালিকান্দি গ্রামে খুঁজ করে এই নামের কাউকে পাওয়া যায়নি । মনে হয় হাসপাতালে ভুল তথ্য দিয়ে ভর্তি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে