editor

প্রকাশিত: 11:12 AM, July 31, 2023

একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি নেতারা!

একই মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি নেতারা!

ডিএসএস ডেস্ক :: মহাসমাবেশ ও শান্তি সমাবেশকে ঘিরে যখন রাজধানীসহ বিভিন্ন জেলা-উপজেলায় চলছে সংঘর্ষ, সহিংসতা, বাসে আগুন দেওয়া হয়েছে। তখন মেহেরপুরের গাংনীতে একই মঞ্চে মিলিত হলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

এক মঞ্চে বসে তারা অঙ্গীকার করলেন সহিংসতার পথে না গিয়ে মেনে চলবেন নির্বাচনী আচরণ বিধি।

রোববার (৩০ জুলাই) দুপুরে গাংনী উপজেলা শাখা সব রাজনৈতিক দলের নেতাদের এক মঞ্চে বসার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসে এই আয়োজন করা হয়।

এদিন আওয়ামী লীগের পক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক রানু, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, আল্পনা আক্তার।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন – গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, জেলা বিএনপির নেতা আব্দাল হক।

জাতীয় পার্টির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিব উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সমন্বয়ক প্রভাসক রফিকুল ইসলাম বকুল, করমদী ডিগ্রি কলেজের প্রভাসক এএসএম সায়েম পল্টু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।

এআর দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীন, গাংনী এরিয়া অফিসের সমন্বয়ক হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা অঙ্গীকার করেন, জাতীয় পর্যায়ে যাই হোক আমরা স্থানীয়ভাবে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করব। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানে থাকব।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়