editor
প্রকাশিত: 5:56 PM, July 31, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরের লাক্কাতুরায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধারের করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের। সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।
মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়