editor
প্রকাশিত: 1:12 PM, August 1, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৮) নামের যুবক হত্যার ঘটনায় কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
এরআগে সোমবার (৩১ জুলাই) সকাল ৮টায় নগরীর লাক্কাতুড়া বাগানের ‘সবুজ সংঘ’ গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন ঐ যুবক। নিহত যুবক কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন।
বিমানবন্দর থানা পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। ইতোমধ্যে সংস্থাটি অপরাধ সংগঠিত স্থান পরির্দশন করেছে। যুবকের শরীরে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আহমদ জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে সিআইডি কাজ করছে। আজ বিকেলে নিহতের গ্রামের বাড়িতে (কিশোরগঞ্জ অষ্টগ্রাম) দাফন হবে। এর পরপরই পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের কারা হবে।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়