editor

প্রকাশিত: 7:49 PM, August 1, 2023

এডিস মশার লার্ভার সন্ধানে সিসিকের অভিযান

এডিস মশার লার্ভার সন্ধানে সিসিকের অভিযান

ডিএসএস ডেস্ক :: সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগী, বাড়ছে আতঙ্ক। এ অবস্থায় মহানগরের কোথাও পানি জমিয়ে না রাখতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ বার বার সতর্ক করলেও অনেকের মাঝে অসচেতনতা কাজ করছে।

মঙ্গলবার (১ আগস্ট) সিলেটে অভিযান চালিয়ে মহানগরের ৭ জায়গায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার সন্ধান পেয়েছে সিসিক। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়ি। পরে এসবের মালিককে জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, সিসিকের টিম মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এডিস মশার লার্ভা অনুসন্ধান শুরু করে। অভিযান চলাকালে দুপুরেরর দিকে মহানগরের মদিনা মার্কেট, কালিবাড়ি, পল্লবী ও পাঠানটুলা এলাকার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, ১টি নির্মাণাধীন ভবন ও ৩টি বাসাবাড়িতে লার্ভা পাওয়া যায়। পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালিকদের মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার করে ৩০ হাজার, নির্মাণাধীন ভবনে ৫ হাজার ও ৩টি বাসাবাড়িতে ৩ হাজার টাকা করে ৯ হাজার- এই মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট মহানগরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান ডা. মো. জাহিদুল ইসলাম।

এর আগে ২৩ জুলাই বিকেলে সিটি করপোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় বাসাবাড়ি-দোকানপাট, আঙিনা কিংবা কারো স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক তাদের জরিমানা করা হবে। এ লক্ষ্যে সিসিকের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত মাঠে কাজ করবেন।

তিনি আরও বলেন- সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্ত হয়ে মৃত্যুর হার বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গুবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে সিসিক মাঠে রয়েছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে। যেসব বাসাবাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে এবং মহানগরজুড়ে মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগে মাঠে টিম কাজ করছে।

এছাড়া যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়