editor
প্রকাশিত: 10:57 AM, August 2, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৯টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।
মঙ্গলবার (১ আগস্ট ) রাত ৯ টায় আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, বাড়ির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিলেন নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ পরে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় একেএকে ৯টি ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থরা বলেন, আমদের সব শেষ। আমরা এখন পথের বিকারী। চোখের পলকেই সবকিছু শেষ হয়ে গেলো। এখন মাথাগোঁজার ঠাই নাই। আমরা সরকারি সহযোগীতা চাই।
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই আগুনে ৯টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। তারা বলেন, আমরা খবর পেয়েই ছুটে এসেছি। স্থানীয় ইউপি সদস্যকে ক্ষতিগ্রস্তদের তালিকা দেয়ার কথা বলা হয়েছে। দ্রুত তাদের সহায়তা দেয়া হবে৷
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়