editor
প্রকাশিত: 2:45 PM, August 2, 2023
ডিএসএস ডেস্ক :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কর্মী বান্ধব ও অসহায় মানুষের পাশে থাকে। গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি গরীব মানুষের পরম বন্ধু।শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই।
বুধবার(২ আগস্ট) হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সরকারের আমলে ভূমিহীনদের ঘর, কমদামে চাউল, ছাগল, মুরগ হাস, টাকা, ভাতার কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ নানাভাবে সহায়তা দিচ্ছে।নিরাপদ পানির জন্য টিউবওয়েল, ল্যাট্রিন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, ঘরে ঘরে বিদ্যুৎ সব সুযোগ সুবিধা দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে৷ এক কথায় যা করার প্রয়োজন সব করছি আমরা৷
মন্ত্রী আরও বলেন, একদল লোক আছে যারা নির্বাচন আসলেই মানুষদের ভুল বুঝানোর চেষ্টা করে, বেহেস্ত দোজখের ভয় দেখায়।কোন কাজে নাই শুধু সমালোচনায় ব্যস্ত থাকে।এদের থেকে দূরে থাকতে হবে।শুধু মনে রাখবেন কে কি করেছে।শেখ হাসিনকে মনে রাখতে হবে।শেখ হাসিনা যতদিন আছেন কোন ভয় নেই।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়