editor

প্রকাশিত: 3:13 PM, November 9, 2020

আরো গভীরভাবে কাজের সুযোগ দেখছে বাংলাদেশ

আরো গভীরভাবে কাজের সুযোগ দেখছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়ার আশঙ্কা দেখছে না সরকার। বরং সরকার মনে করছে, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের আরো গভীরভাবে কাজের সুযোগ রয়েছে।

গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র কতগুলো মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। গত কয়েক বছরে সেই মূল্যবোধের অবমূল্যায়ন হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ে যুক্তরাষ্ট্র আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি মনে করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন জয়ী হওয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিগত বছরগুলোর চেয়ে আরো ইতিবাচক হবে। বিশেষ করে বাইডেন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় বাংলাদেশ পরোক্ষভাবে হলেও এর সুবিধা ভোগ করবে বলে তিনি জানান।

ড. মোমেন বলেন, বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাইডেন সরকার পুনর্বহাল না করলেও ব্যবসা-বাণিজ্যের আরো কিছু ক্ষেত্র প্রসারিত হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসনেও বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের নৈতিক সমর্থন আরো জোরালো হবে বলে তিনি মনে করছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ডেমোক্রেটিক পার্টির নীতি-মূল্যবোধের সঙ্গে বাংলাদেশ কিছু বিষয়ে জড়িত আছে। এ কারণে বাইডেন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ‘পজিটিভ’ হবে। প্যারিস জলবায়ু চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য, মানবাধিকার এমন নানা ইস্যুতে বাইডেন সরকারের অবস্থান বেশ বলিষ্ঠ। বাংলাদেশ এসব থেকে উপকৃত হবে।’’

বাইডেন সরকার অভিবাসনবান্ধব হওয়ায় বাংলাদেশ সরাসরি এর সুবিধা পাবে বলেও জানান ড. মোমেন।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম সাংবাদিকদের বলেছেন, “এই নির্বাচনে দুই দেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। আমরা মনে করি, কিছু ‘কমন গ্রাউন্ডে’ আরো গভীরভাবে কাজ করার সুযোগ হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, মুক্তবাণিজ্য ইত্যাদি ইস্যুতে আমাদের যে প্রত্যাশা ও আমাদের মতো দেশগুলোর যে প্রত্যাশা, সেই অনুযায়ী নতুন প্রশাসন কাজ করবে।”

যুক্তরাষ্ট্রকে সর্ববৃহৎ অর্থনীতি ও ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র আরো কার্যকরভাবে সম্পৃক্ত হবে এবং আমার মনে হয়, এ নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত হয়েছে। আমার মনে হয়, এটি আশাপ্রদ উন্নয়ন।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পাঠানোর কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং সে জন্য বিশেষভাবে কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনে যে পরিবর্তনই হোক না কেন, কোনো খুনিকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আশ্রয়-প্রশ্রয় দেবে না, আমাদের এই দাবি অতীতেও ছিল এবং সামনের দিনগুলোতেও থাকবে এবং আরো জোরালো হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মার্কিন নতুন প্রশাসন আমাদের এই দাবি ও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে—এই আহ্বানটুকু আমরা সব সময় করে যাব, যত দিন পর্যন্ত না সেই খুনিকে বাংলাদেশে নিয়ে এসে আইনের মুখোমুখি করা হবে।’

‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির’ সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে শাহিরয়ার আলম বলেন, ‘ইন্দো-প্যাসিফিকের অর্থনৈতিক বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশ জড়িত। বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষে এই ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পররাষ্ট্র নীতি।’

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা অনেক বেশি এবং তৈরি পোশাক এখন বিদেশিদের কাছে প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এটি কোনো ধরনের শুল্ক বা অশুল্ক বাধা দিয়ে আটকে রাখার ক্ষমতা নেই। আমাদের যে দক্ষতা, মূল্যের যে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও পণ্যের মান যে জায়গায় পৌঁছেছে, সেটিতে আমরা আত্মবিশ্বাসী।

বিশ্ববাজারে এটি যেন বৈষম্যের শিকার না হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন