editor
প্রকাশিত: 11:07 AM, August 3, 2023
সিলেটের জকিগঞ্জে এক স্কুলছাত্রীকে (১৫) জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
এর আগে গত ১৯ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে বিষ মিশানো জুস খাওয়ানো হয় ছাত্রীকে। ঘটনাটি জেলার জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নিহত স্কুলছাত্রীর পিতা।
মামলা সূত্রে জানা গেছে, গণিপুর গ্রামের রশিদ আলীর ছেলে কালন আহমদ (২২) একই গ্রামের জামাল উদ্দিনের স্কুল পড়–য়া কিশোরী মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা কালনের অভিভাবকদের কাছে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে দিন দিন কালনের উত্যক্ততা বেড়ে চলে।
এক পর্যায়ে গত ১৯ জুলাই সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে কালন একটি জুস দিয়ে সেটি পান করতে বলে। মান-ইজ্জতের ভয়ে সে সময় স্কুলছাত্রী সেই জুস পান করে বিদ্যালয়ে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তার শারীরিক অবস্থা খারাপ করলে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে এবং পরিবারের লোকদের বিষয়টি জানায়। অসুস্থ স্কুলছাত্রীর পিতা তাকে নিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল এবং সব শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মৃত্যুবরণ করেন। ময়না তদন্ত শেষে বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, স্কুলছাত্রীকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে প্রাণে মারার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে আমরা খুঁজছি। তবে সে এলাকায় নেই। তার মুঠোফোনের অবস্থানও শনাক্ত করা যাচ্ছে না। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়