editor

প্রকাশিত: 9:15 PM, August 5, 2023

শোকের মাস আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনে সিলেট জেলা ছাত্রলীগের বর্ধিত সভা

শোকের মাস আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনে সিলেট জেলা ছাত্রলীগের বর্ধিত সভা

বাঙালির চিরতম শোকের মাস আগষ্ট স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন ও সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেশি সুশৃঙ্খল এবং গতিশীল করার লক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই বর্ধিত সভার আয়োজন হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়কগণ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের কোরান তেলাওয়াত এবং সঞ্জয় সিংহের গীতা পাঠের মাধ্যমে বর্ধিত সভার সূচনা হয়, সভার শুরুতেই ১৫ই আগষ্টে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বর্ধিত সভায় শোকাবহ আগষ্ট উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, একইসাথে সকল উপজেলা কলেজ ও পৌরসভায় ধারাবাহিকভাবে শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র সম্পাদক হোসাইন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা এ কে এম জাকারিয়া,সাবেক সাহিত্য সম্পাদক জাবেদ চৌধুরী, সাবেক সদস্য জ্যোতিষ্ময় দাস সৌরভ, সাবেক সহ সম্পাদক জিহান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহী। এছাড়াও উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক যুগ্ম আহবায়ক গণ তাদের নিজ নিজ ইউনিটের সাংগঠনিক রিপোর্ট প্রদানের পাশাপাশি কর্মসূচী বাস্তবায়নে নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়