editor
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি
বহিস্কার আদেশ প্রত্যাহারের এক মাসের মধ্যে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য আবদাল মিয়াকে আবারও শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি।
গত ৩১ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা বিএনপির সাবেক এই উপদেষ্ঠাকে শোকজ প্রদান করা হয়।
শোকজের বিষয়ে সিলেট জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
শোকজে আব্দাল মিয়ার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়ে বিএনপির দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগসহ স্থানীয় একাধিক জনপ্রতিনিধিদের সাথে আতাঁত করে দলীয় লোকজনকে হয়রানীসহ দলের সাংগঠনিক কার্যক্রমের পরিপন্থি গুরুত্বপূর্ন অভিযোগ আনা হয়েছে।
এসব কার্যকলাপে লিপ্ত থাকার পরও কেন আব্দাল মিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না,তার যথাযথ সুস্পষ্ট কারণ উল্লেখ করে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবরে লিখিত জবাব প্রেরনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
শোকজের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিদার বলেন, সম্প্রতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়ার বহিস্কার আদেশ প্রত্যাহারের পত্র পেয়েছিলাম। কিন্তু দলের নিয়ম পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে আবারও কারণ দর্শানো হয়েছে কেন্দ্রের প্রেরিত এ সংক্রান্ত একটি পত্র গত তিন/চার দিন আগেও পেয়েছি।
প্রসঙ্গত, ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তৎকালিন সময়ে আব্দাল মিয়াকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। কৌশলে দৌঁড়ঝাঁপ চালিয়ে নানা পন্থা অবলম্ভনের মাধ্যমে দীর্ঘ দেড় বছর পর গত সেপ্টম্বরের শেষে দিকে সেই বহিস্কার আদেশ প্রত্যাহারের এক মাসের মাথায় আবারোও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়।
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে দ্বীনি শিক্ষার আলো ছড়ানো সকল শিক্ষক-শিক্ষিকাগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক
4 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
6 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
4 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের