editor
প্রকাশিত: 11:33 AM, August 6, 2023
ডিএসএস ডেস্ক :: চীনে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে পড়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার (৬ আগস্ট) ভোরের দিকে শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এক দশকের মধ্যে শানডং প্রদেশে আঘাত হানার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প।
পিংইয়ুয়ান বেইজিং থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শানডং টিভি জানিয়েছে, সকাল ৭টা পর্যন্ত ১২৬টি বাড়ি ধসে পড়েছে।
এদিকে বেইজিং, তিয়ানজিন, হেনান ও হেবেই প্রদেশসহ উত্তর চীনের বেশ কয়েকটি অঞ্চলে কম্পনের খবর পাওয়া গেছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছিলেন।
শানডং ভূমিকম্প ব্যুরোর ডেপুটি ডিরেক্টর লিউ সিকিয়াং বলেছেন, কাউন্টির ৫০ কিলোমিটারের মধ্যে এই প্রথম পাঁচ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর আফটারশকের আশঙ্কা নেই।
পিংইয়ুয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে কাউন্টিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, ভূমিকম্পকবলিত অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বিলম্বিত বা স্থগিত করা হয়েছে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন