editor

প্রকাশিত: 11:22 AM, August 7, 2023

যতদিন দায়িত্বে আছি, নগরী সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা চালিয়ে যাব

যতদিন দায়িত্বে আছি, নগরী সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা চালিয়ে যাব

ডিএসএস ডেস্ক :: সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা হকার। হকাররা যাতে ফুটপাতে না বসে, সে জন্য নগর কর্তৃপক্ষ তাদের জন্য ছেড়ে দিয়েছিল বিশাল মাঠ। তারাও ছুটে গিয়েছিলেন সেখানে। জমে উঠেছিল লালদীঘিরপাড় তৃতীয় নতুন হকার্স মার্কেট। এতে বদলে যায় সিলেট নগরীর চিত্র। অবশ্য এই চিত্র বেশি দিন দেখা মেলেনি। মাস যেতে না যেতেই আবার ফুটপাত দখল করে নিয়েছে হকাররা। এতে নগরীর ফুটপাত ফিরেছে পুরোনো চেহারায়।

গত দুই দশক ধরে রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে হকাররা হরেক রকমের পসরা বসিয়ে ব্যবসা করছেন। এ কারণে নগরীর কোর্টপয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, মেডিকেল রোড, ধোপাদীঘিরপাড়, সুরমা মার্কেট পয়েন্ট, জিন্দাবাজারসহ কয়েকটি এলাকায় যানজট স্থায়ী রূপ নিয়েছে। এক সময় হকাররা রেজিস্ট্রারি মাঠও দখলে নিয়েছিলেন। বছর সাতেক আগে সিলেটের দলিল লেখকরা প্রতিবাদী হয়ে ওঠায় রেজিস্ট্রারি মাঠ ছাড়েন হকাররা। এর পর তারা এসে অবস্থান নেন ফুটপাত ও রাস্তায়। কাপড়ের দোকান থেকে শুরু করে মাছবাজারও গড়ে তোলা হয় রাস্তায়। এতে করে প্রতিবাদী হয়ে ওঠেন মার্কেট ব্যবসায়ীরা।

এক সময় সিলেটের আদালত পাড়া, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, সিলেট স্টেশন ক্লাব, জেলা পরিষদের সামনের পুরোটাই ছিল হকারদের দখলে। দ্বিতীয়বারের মতো আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র নির্বাচিত হয়ে হকার সমস্যার সমাধানে কাজ শুরু করেন। হকার অধ্যুষিত এলাকার ফুটপাতকে নতুন আঙ্গিকে নির্মাণ করেন মেয়র। কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত রিকশা চলাচল বন্ধ করে দেন। প্রতিটি ফুটপাতে লেখা হয় ‘মানুষের চলাচলের জন্য, হকারদের বসা নিষেধ।’ হকার পুনর্বাসনে নগরীর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব করা হলে মেয়র হকারদের জন্য নগরীর লালদীঘিরপাড় ময়দান বরাদ্দ করেন।

প্রাথমিকভাবে লালদীঘিরপাড় মাঠে ১ হাজার ৭০ জন হকারকে পুনর্বাসন করা হয়। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে হকারদের নাম তালিকাভুক্ত করে বাঁশ দিয়ে দোকান বানিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে জমে ওঠে লালদীঘি মাঠ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে সন্ধ্যার বাজার হিসাবে পরিচিতি পেতে শুরু করে। এভাবেই চলে বেশ কিছু দিন। পরে ধীরে ধীরে আবারও নগরীর রাস্তার দখল নিতে শুরু করেন হকাররা।

দেখা যায়, লালদীঘিরপাড় মাঠে হকারদের হাতেগোনা কয়েকটি দোকান আছে। অনেক হকার আগের মতোই রাস্তায় তাদের পসরা সাজিয়ে ব্যবসা করছেন। তাদের রাস্তা থেকে সরাতে সিসিক-হকার ইঁদুর-বিড়াল খেলা চলছে।

প্রবীণ হকার নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, হকার্স শেডে ফুটপাত থেকে নিরাপদে ও সুন্দরভাবে ব্যবসা করা যায়। কিছু হকার তা মানতে চায় না। তারা বলে, ফুটপাত থেকে সরে গেলে ব্যবসা হবে না, ক্রেতা ঢুকবে না।

আরেক হকার নেতা আনোয়ার মিয়া জানান, ওই মাঠে লোকজন যায় না। দোকানও বাঁশ আর পলিথিন দিয়ে মোড়ানো। সেখানে বসলে হকারদের অনেক লোকসান হয়। এ কারণে হকারদের সেখানে ধরে রাখা যায়নি।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, মহানগরীর রাস্তার দুই পাশ এখন হকারদের দখলে থাকে। ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় যানজট সৃষ্টি ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছেন।

জানতে চাইলে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যখনই অভিযান চালিয়েছি, তখনই পুনর্বাসনের দাবি উঠেছে। হকাররা যাতে যেখানে সেখানে বসে ব্যবসা না করে, সে জন্য লালদীঘি মাঠে ব্যবস্থা করে দিয়েছি। তার পরও তারা ফুটপাতে বসে। আমি অভিযান অব্যাহত রেখেছি। যতদিন দায়িত্বে আছি, ততদিন নগরী সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা চালিয়ে যাব।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়