editor
প্রকাশিত: 11:29 AM, August 7, 2023
ডিএসএস ডেস্ক :: মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে যাত্রী বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়।
গত মার্চ মাসে গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষি শ্রমিক।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন