editor

প্রকাশিত: 8:48 PM, August 7, 2023

সিলেটে তিন দিন ধরে থেমে থেমে ঝরছে বৃষ্টি, জনজীবনে ছন্দপতন

সিলেটে তিন দিন ধরে থেমে থেমে ঝরছে বৃষ্টি, জনজীবনে ছন্দপতন

ডিএসএস ডেস্ক :: সিলেটে তিন দিন ধরে থেমে থেমে ঝরছে বৃষ্টি। এমন বৃষ্টিতে স্বাভাবিক জনজীবনে ঘটেছে ছন্দপতন।

গত দুদিনে মতো সোমবার (৭ আগস্ট) সকাল থেকেও সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুর গড়াতেই শুরু হয় মুষলধারে বৃষ্টিপাত। সন্ধ্যা ৬টায়ও বৃষ্টি যেন থামার কোনো লক্ষণ নেই। এ অবস্থায় কাজের তাগিতে ঘরের বাইরে বেরনো মানুষজন পোহাচ্ছেন ভোগান্তি।

পথচারীরা ছাতা নিয়ে, রেইনকোট পরে কর্মব্যস্ত থাকতে দেখা গেছে। রিকশাচালকসহ শ্রমজীবীরা ভিজে একাকার। রাস্তার পাশে সবজি বিক্রেতা ছাতা নিয়ে ব্যস্ত জীবিকার তাগিদে।

মুষলধারে বৃষ্টিতে অনেক সময় মহানগরের বিভিন্ন সড়কে পানি জমে। ড্রেনের ময়লা পানি উপচে উঠে সড়কে। এতে পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে বৃষ্টি পড়লে থামতে চায় না। গতকালের মতো আজও (সোমবার) সকাল, দুপুর ও বিকেলে সিলেটে বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় এ অঞ্চলের নদ-নদীর পানির সমতল দ্রুত বাড়ছে। ফলে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছেন।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রার্থ প্রতীম বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা মঙ্গলবার (৮ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী- মঙ্গলবারের মধ্যে সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময়ে এ অঞ্চলের প্রধান নদ-নদীগুলো- সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই-কংশ, সোমেশ্বরী ও যদুকাটা পানির সমতলও সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

ফলে সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়