editor

প্রকাশিত: 10:52 PM, August 7, 2023

বালাগঞ্জের ১২শ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করলেন ডা. দুলাল

বালাগঞ্জের ১২শ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করলেন ডা. দুলাল

4

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ব্যক্তিগত উদ্যোগে বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ পূর্ব পৈলনপুর ইউনিয়নের প্রায় ১২শ অসহায় ও চিকিৎসা বঞ্চিত লোকজনের মাঝে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রায় ২ লক্ষ টাকার ঔষধ প্রদান করা হয়েছে।

6

সোমবার (৭ আগস্ট) উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

7

পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মুহিবুর রহমান ইয়াওরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা যারা এলাকায় কাজ করি তাদের সেবামূলক বিভিন্ন উদ্যোগে যারা সেবা নিতে আসেন তাদের প্রতি আমরা দয়া বা অনুগ্রহ করছি না বরং তারাই আমাদের দয়া এবং অনুগ্রহ করে আমাদের সেবা নিতে আসেন। তাই আমাদের সেবা নিতে আসার জন্য এই কার্যক্রমের সুফলভোগীগণের প্রতি আমার কৃতজ্ঞতা।
সেবাগ্রহীতাদের প্রতি ডা. দুলাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় ও তার কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু লাভের জন্য দোয়া কামনা করেন।

6

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, সদস্য করুনাময় দাস, সাজিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির বসাক, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হিমাংশু শেখর দাস, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম রাজু, ফজির উল্লা।

8

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মো. আব্দুল মুহিত, জমসেদ মিয়া, রিন্টু রঞ্জন দাস, শামীম আহমদ, সাদির মিয়া, মহিলা সদস্য রিনা বেগম, লাকী রানী দাস, সচিব রঙ্গেস কুমার দাস, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শামসুল হক, কৃষি সম্পাদক মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মুতলিব, ফটিক মিয়া, যত্রিক মিয়া, শওকত আলী, কল্যাণ ব্রত দাস বাবলু, নজির মিয়া, তাজুদ আলী, আব্দুস সালাম মনাই, কনু মিয়া, রহমত মিয়া, নজরুল ইসলাম, যুবলীগ নেতা রাসেল আহমদ, শাহ আলম, সৈয়দ তাক্বী, শেখ লিটন আহমদ, নানু মিয়া, শাকির হোসেন, জিলু মিয়া, ছাত্রলীগ নেতা আলমগীরসহ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, শোকের মাস আগস্ট উপলক্ষে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে পৃথক কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জে প্রথম কর্মসূচিটি সম্পন্ন করেন।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
8