editor

প্রকাশিত: 11:47 PM, August 7, 2023

উৎসবমুখর আয়োজনে বনভোজন উদযাপন করলো দক্ষিণ সুরমাবাসী

উৎসবমুখর আয়োজনে বনভোজন উদযাপন করলো দক্ষিণ সুরমাবাসী

8

স্টাফ রিপোর্ট :

আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন উদযাপন করলো দক্ষিণ সুরমাবাসী। প্রবাস জীবন ব্যাস্ত জীবন, এই কর্মব্যস্ত জীবনের ফাকে শিশু, কিশোর, তরুণ-তরুণী আর বয়োবৃদ্ধসহ সর্বস্তরের আমেরিকান-বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন।
রোববার মিশিগানের ওয়ারেন সিটির -হলমিচ পার্কে ঐতিহ্যবাহি সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল জব্বার বশিরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ আহমদ রাহিনের পরিচালনায় বনভোজন অনুষ্ঠান শুরুতে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংগঠনের সদস্যবৃন্দ সহ অতিথিরা। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সেখানে এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ বিভিন্ন ব্যাবসায়ী, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
বনভোজনে বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা, দড়িটান, শট বারে ফুটবল, মহিলাদের মারবেল চামচ, হাড়ি ভাংগা, বল বদলসহ আয়োজনে ছিলো বয়স ভিত্তিক নানাবিধ দেশিও খেলাধুলা। যেখানে নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
খেলাধুলা শেষে সংগঠনের সদস্যবৃন্দ সহ অতিথিরা খেলার বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এর আগে মধ্যাহ্নভোজে অংশ নেন এসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ অতিথি বৃন্দ।
বনভোজনে আনন্দ দিতে রখা হয় পান সুপারি, সেখানে আনন্দ করে পান মুখে দিতে দেখা যায় আগতদের।
এছাড়া বনভোজনের র‌্যাফেল ড্রতে ১ম পুরষ্কার হিসেবে ছিলো একটি জীপ গাড়ি। ২য় পুরষ্কার ছিল একটি কার। ৩য় পুরুষ্কার ছিল ৬৫ ইঞ্ছি টিভি। এছাড়া আরো অনেক পুরস্কার ছিলো আয়োজকদের পক্ষথেকে। র‌্যাফল ড্র এর প্রথম পুরুষ্কার জীপ গাড়ি বিজয়ী রাহী ও ২য় পুরুষ্কার কার বিজয়ী ফাতেহা চৌধুরীর হাতে গাড়ির চাবি হস্তান্তর এর মাধ্যমে বনভোজনের সমাপ্তি হয়।

4

১ম পুরষ্কার বিজয়ী রাহী বলেন, আমি লন্ডন থেকে এসে বনভোজনে অংশগ্রহণ করেছি। আমি ১ম পুরষ্কার বিজয়ী হওয়ায় খুবই অনন্দিত। আমি আমার পিতা আবুল লেইছের নামে এই টিকেট কিনে পুরষ্কার পেয়েছি। তাই গাড়ীটি আমার আব্বাকে গিফট দিয়ে দিব। এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

8

২য় পুরষ্কার বিজয়ী ফাতেহা চৌধুরী বলেন, আমি পুরষ্কার জিতে খুবই আনন্দিত। সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের মনমুগ্ধকর এ আয়োজন আমাকে অভিভূত করেছে। সবমিলিয়ে এক অসাধারণ অনুষ্ঠান হয়েছে।

সভপতির বক্তব্যে আব্দুল জব্বার বশির বলেন, দক্ষিণ সুরমাবাসীকে নিয়ে একটি গেট টুগেদার অনুষ্ঠিত হলো। মূলত উপজেলার সকলকে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য। এইরকম অনুষ্ঠান প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে। এসময় তিনি আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

যুক্তরাজ্যের কেমডেন শাখা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি দিলওয়ার, সাধারণ সম্পাদক আফজাল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল

4 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

1 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 4 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

2 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন

8 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

প্রতিশ্রুতির এক মাস পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র

1 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের

1
3