editor
প্রকাশিত: 1:22 PM, August 8, 2023
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে বজ্রাঘাতে নিখোঁজের দু’দিন পর জেলে মোতালিব হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন (পুবেরবাড়ি) গ্রামের নাছির মিয়ার ছেলে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল নয়টায় দরগাপাশা ইউনিয়নের লালপুর-মৌগাও সংলগ্ন মহাসিং নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। মোতালিবের বাবা নাছির মিয়া ছেলের মরদেহ শনাক্ত করেন।
এর আগে গত রোববার সকালে হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাড়া নামকস্থানে বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব হোসেন।
ঘটনার দিন স্থানীয় লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোতালিব হোসেনকে না পেয়ে সুনামগঞ্জ ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরিরা এসে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মোতালিবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করেন।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া মোতালিবের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়