editor
প্রকাশিত: 2:16 PM, August 8, 2023
সিলেট জেলার জকিগঞ্জ-কানাইঘাট নিয়ে গঠিত সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ রাজনৈতিবিদ এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আশীর্বাদ নিয়ে সিলেট-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটের মাঠে নেমেছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, বিশিষ্ট কলামিস্ট এডভোকেট এম এ সালেহ চৌধুরী ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনৈতি সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে এডভোকেট এম এ সালেহ চৌধুরী সুনামের সহিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি তার সুচিন্তিত লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করছেন। বিগত ১৫ বছরে বাংলাদেশ সরকারের গৃহিত উন্নয়নমূলক কার্যক্রমের সুফল জনগণ কিভাবে পাচ্ছে এবং আগামীর উন্নত বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গঠনে আগামীর যাত্রা তার সুচিন্তিত লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে।
নিবেদিতপ্রাণ এ নেতা জন্মসূত্রে সিলেটে হলেও তিনি দীর্ঘদিন ঢাকায় থেকে সফলভাবে আইন পেশায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর বিভিন্ন মানবিক কার্যাবলির সাথেও তিনি সরাসরি যুক্ত আছেন। তিনি স্বপ্ন দেখেন বর্তমান প্রজন্ম একটি মডেল ও স্মার্ট জকিগঞ্জ-কানাইঘাট গড়তে পারবে। সকল মতের মানুষকে নিয়ে এই দেশটি সুশৃঙ্খল এবং স্থিতিশীল থেকে ভিশন ২০৪১ বাস্তবায়নে জাতির পিতার সুযোগ্য কন্যার ও জাতীয় পার্টির নেতৃত্বে এগিয়ে যাবে।
এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, নির্বাচিত হলে সিলেট-৫ আসনের উন্নয়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। নির্বাচিত হলে দল-মতের উর্দ্ধে সবাইকে নিয়ে কাজ করব।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়