editor
প্রকাশিত: 7:48 PM, August 8, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে দুর্ঘটনা। এবার কারো প্রাণহানি না ঘটলেও গুরুতর আহত হয়েছেন এক পল্লী চিকিৎসক। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটগামী একটি বেপরোয়া গতির পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে শেখ শহিদুল্লাহ (৪৫) নামের মোটরসাইকেল চালক ছিটকে গিয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে গুরুতর আহত হন। তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শহিদুল্লাহ দক্ষিণ সুরমার নাজিরবাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নাজিরবাজারে বসবাস করছেন।
এর আগে গত রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ফেনী জেলায়। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে থাকতেন। তিনি দেয়াল-লিখন (আর্টিস্ট) পেশায় জড়িত ছিলেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়