editor

প্রকাশিত: 7:57 PM, August 9, 2023

স্বপ্নীল অনেক বড় মাপের ডাক্তার ও সমাজসেবক: জেবুন্নেছা হক

স্বপ্নীল অনেক বড় মাপের ডাক্তার ও সমাজসেবক: জেবুন্নেছা হক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম.পি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন,ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল অনেক বড় একজন ডাক্তার,বিজ্ঞানী ও সমাজসেবক।তিনি সিলেট বাসীর জন্য বিনামুল্যে সেবা দিয়ে যাচ্ছেন।আমি যখন তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে কথা বলি ,তখন প্রধানমন্ত্রী বলেছেন স্বপ্নীল অনেক ভালো একজন মানুষ এবং বড় মাপের একজন ডাক্তার।প্রধানমন্ত্রীর মুখে স্বপ্নীল এর কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি।

সৈয়দ জৈবুন্নেছা হক বলেন,ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল সিলেটেরই সন্তান। তিনি সিলেটের জনগণকে বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। চা শ্রমিকদের সেবা,ইমামদের সেবা,মিডিয়া কর্মীদের সেবা,রিলিফ কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা সর্বোপরি দেশ এবং সিলেটের মানুষের জন্য লিভার সচেতনতা বৃদ্ধিতে তাঁর উদ্যোগ সত্যি প্রশংসনীয়।তিনি হেপাটাইটিস বি সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

সৈয়দা জেবুন্নেছা হক বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার সকালে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে এবং সিলেট অনলাইন প্রেসক্লাব ও বিকন ফার্মাসিটিকিলস এর সহযোগিতায় নগরীর কাজলশাহে স্থানীয় সংবাদ কর্মীদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, রোটা: ফারেস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জৈবুন্নেছা হক আরো বলেন,মানুষের সেবা করা মহান কাজ। এর উপরে আর কিছু নেই। সেবা হচ্ছে মানবতার ধর্ম। শোকের মাসে ডা.স্বপ্নীল’র এ আয়োজনে সমাজ উপকৃত হবে। তিনি বলেন, প্রচারেই প্রসার। ভালো কাজের প্রচার বেশি করলে দেশ ও জনগণ অনেক উপকৃত হয়।তিনি তৃণমূলের জনগণের কাছে হেপাটাইটিস বি সচেতনতা গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।

বিশেষ অতিথির মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সবসময় ভালো কাজের সাথে থাকে। অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল মানবতার কল্যাণে একজন নিবেদিত ব্যক্তি।তিন জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব করছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, ক্লাবের সহ-সম্পাদক তাওহীদুল ইসলাম,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু প্রমুখ।সেমিনারে ডা. স্বপ্লীলকে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়